রবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভোলা পুলিশ লাইন্স হাসপাতালের আধুনিকায়ন উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুলাই ১৯, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ভোলা পুলিশ লাইন্স হাসপাতালের আধুনিকায়ন উদ্বোধন

প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

ভোলা জেলা পুলিশ লাইন্স হাসপাতালের আধুনিকায়ন ও ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার এবং আধুনিকায়িত মেহমানখানার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ (১৯ জুলাই ) সকাল ১০ টায় ভোলা জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিকায়িত হাসপাতাল, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার এবং আধুনিকায়িত মেহমানখানার শুভ উদ্বোধন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

আধুনিক এমআই সেন্টারে পুরুষ পুলিশ সদস্যদের জন্য ০৮টি এবং নারী পুলিশ সদস্যদের জন্য ০২টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীদের জন্য পৃথক কোয়ারেন্টাইন কক্ষ স্থাপন এবং হাসপাতালের মেডিসিন স্টোরের আধুনিকায়ন করা হয়েছে। এর ফলে পুলিশ সদস্যরা আরও দ্রুত, মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

একইসঙ্গে পুলিশ কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শক পদমর্যাদার সদস্যদের আবাসন ও অতিথি আপ্যায়নের সুবিধা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন, আরামদায়ক ও আধুনিক পরিবেশ নিশ্চিত করতে মেহমানখানাটির আধুনিকায়ন করা হয়েছে। এর মাধ্যমে জেলা পুলিশের কল্যাণমূলক অবকাঠামো উন্নয়নে নতুন মাত্রা সংযোজিত হয়েছে।

উদ্বোধন শেষে  পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার। একটি সুস্থ, কর্মক্ষম ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে উন্নত স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই পুলিশ লাইন্স হাসপাতালের আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার চালু এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। পাশাপাশি সংক্রামক রোগীদের জন্য পৃথক কোয়ারেন্টাইন কক্ষ ও আধুনিক মেডিসিন স্টোরের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই, পুলিশ সদস্যরা কর্মস্থলের কাছেই দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা লাভ করুন।”

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসানুজ্জামান, ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ সহ জেলা পুলিশ লাইন্স হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});