
সিএমভির তারকাবহুল নাটক ‘ভালোবাসার গল্প’ মুক্তির মাত্র চার দিনেই নাটকটি ইউটিউবে ৯৪ লাখের বেশি ভিউ পায়। আর ৭ দিন শেষে এই নাটকের ভিউ ১ কোটি পেরিয়েছে।পারিবারিক আবহে নির্মিত নাটকটির গল্প এগিয়েছে দুই বন্ধুর পরিবার, তাদের সন্তান, ভালোবাসা, টানাপোড়েন, সুখ-দুঃখ এবং সম্পর্কের নানা বাস্তবতা ঘিরে। পরিচিত জীবনের ঘটনাগুলোকে আবেগঘনভাবে উপস্থাপন করায় দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে।নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, ‘শুধু নায়ক-নায়িকার প্রেম নয়, তাদের ঘিরে থাকা অন্য চরিত্রগুলোর আবেগ, বাস্তবতা ও সীমাবদ্ধতাও গল্পে তুলে ধরা হয়েছে। ধীরে ধীরে গল্প জটিলতার দিকে এগোয়, যা দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখে। প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পেয়েছি।’সিএমভির কর্ণধার এসকে শাহেদ আলী পাপ্পু বলেন,
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।