রবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আমি হুমায়ূন আহমেদের কাছে কৃতজ্ঞ : দিলারা জামান

ঢাকা ইনফো২৪
জুলাই ১৯, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আমি হুমায়ূন আহমেদের কাছে কৃতজ্ঞ : দিলারা জামান

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

নন্দিন কথাশিল্পী হুমায়ূন আহমেদ। তার লেখায় সাধারণ মানুষের হাসি-কান্না, স্বপ্ন-বাস্তবতা আর জীবনের টানাপড়েন ভীষণ জীবন্ত। পাঠকরা মনে করেন- এই গল্পগুলো যেন তাদেরই জীবন থেকে নেওয়া। বহুমাত্রিক এই শিল্পস্রষ্টা তার কাজের পরিধি দুই মলাটে সীমাবদ্ধ রাখেননি, বরং ছোট ও বড়পর্দায়ও নিজেকে মেলে ধরেছেন।  

হুমায়ূন আহমেদ রচিত ও নির্দেশিত নাটক-চলচ্চিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। প্রয়াত এই শিল্পীকে নিয়ে দিলারা জামান বলেন, ‘হুমায়ূন আহমেদ চলে যাওয়ার আগে সর্বশেষ কাজ করেছি ‘নক্ষত্রের রাত’ নাটকে। হুমায়ূন আহমেদ একজন ক্ষণজন্মা পুরুষ। আজ উনি আমাদের মাঝে নেই। শিল্প-সংস্কৃতিতে একটা শূন্যতা তৈরি হয়েছে, যা অপূরণীয়।’  

হুমায়ূন আহমেদের কারণে নিজেকে অন্যভাবে আবিষ্কার করেছেন দিলারা জামান। আশির দশকের মাঝামাঝি সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি তখন মাত্র চট্টগ্রাম থেকে এসেছি। ঢাকায় আসার পর উনি ‘এইসব দিনরাত্রি’ নাটকে ‘টুনির দাদি’ চরিত্র আমাকে দিয়ে করান। সেই চরিত্রের কারণে আমি দিলারা জামান নিজেকে অন্যভাবে আবিষ্কার করলাম এবং দর্শক আমাকে গ্রহণ করলেন।’ 

‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘নক্ষত্রের রাত’সহ হুমায়ূন আহমেদের অনেক নাটকে অভিনয় করেছেন দিলারা জামান। কাজের অভিজ্ঞতা ভাগ করে তিনি বলেন, ‘হুমায়ূন আহমেদ কম কথা বলতেন। কিন্তু এমন একটি কথা বলতেন, যার জন্য উনি হাসতেন না। তবে সংলাপটা শেষ হওয়ার পর, সেই মানুষটা এত হাসতেন, যা ব্যাখ্যাতীত। তবে এই হাসিটা সুড়সুড়ি টাইপের ছিল না। 

এরকম একটা শক্তি হুমায়ূন আহমেদের ভেতরে ছিল। দর্শককে ধরে রাখার শক্তি ছিল। তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল স্বতন্ত্র, সবার চেয়ে আলাদা। তার সঙ্গে যারা মিশেছেন, কাজ করেছেন, তারা জানেন। তার গল্প-উপন্যাস, নাটকের চরিত্রগুলো ভিন্নতায় আলোকিত। আমি সবসময় হুমায়ূন আহমেদের কাছে কৃতজ্ঞ। উনাকে স্মরণ করি।’  

শুটিং সেটের ঘটনা বর্ণনা করে দিলারা জামান বলেন, ‘শুটিং সেটে চুপচাপ বসে থাকতেন হুমায়ূন আহমেদ। তবে দৃশ্য বা সংলাপ ডেলিভারি যদি অপছন্দ হতো, তবে সেটা পুনরায় করাতেন। অর্থাৎ উনি বলতেন, ‘এটা অন্যভাবে দেখেন’। কিন্তু নিজে বলে দিতেন না, এইভাবে করেন। পুরোটাই অভিনয়শিল্পীর উপর ছেড়ে দিতেন। শুরুতে বুঝতে পারিনি, পরবর্তীতে যখন অন্য পরিচালকের কাজ করি, তখন উপলদ্ধি করতে পারি উনার শূন্যতা।’ 

নাট্যকার ও পরিচালক হুমায়ূন আহমেদকে কীভাবে মূল্যায়ন করবেন? এমন প্রশ্ন রাখা হয় দিলারা জামানের কাছে। জবাবে এই অভিনেত্রী বলেন, ‘আমি ক্ষুদ্র মানুষ। অন্য যারা আছেন, তারা মূল্যায়ন করবেন। তবে আমি তার অভাবটা প্রতিক্ষণে অনুভব করি। এই অভাব অপূরণীয়। আমার তৃপ্তির জায়গা হলো, আমি উনার অনেক কাজ করেছি। উনার কাজ করে আমি সমৃদ্ধ, ঋদ্ধ হয়েছি।’   

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});