সোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে সমাজ: নিপুন রায় চৌধুরী এমপি

ঢাকা ইনফো২৪
জুলাই ২০, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে সমাজ: নিপুন রায় চৌধুরী এমপি

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিবার, সমাজ তথা দেশকে রক্ষা করতে যেকোনো মূল্যে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নড়াইল-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তিনি বলেছেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনের ওপর দায় চাপালে চলবে না, সমাজ থেকে মাদক দূর করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

আজ রোববার (১৯ জুলাই) নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। নড়াইল-২ আসনের দায়িত্ব নেওয়ার পর জেলাটিতে এটিই তাঁর প্রথম সরকারি সফর।

সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী বলেন, “মাদকমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণের দায়িত্ব আমাদের সবার। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই দেশকে এই অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব।”

সভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাÐের কথা উল্লেখ করে তিনি চলমান খাল খনন কর্মসূচিসহ সব জনকল্যাণমুখী প্রকল্প সফল করতে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল ও তৎপর হওয়ার নির্দেশনা দেন।

একই সভায় উপস্থিত থেকে নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা ঘোষণা করে তিনি বলেন, যুবসমাজকে বাঁচাতে মাদকের উৎসগুলো বন্ধ করতে হবে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের সুফল ও গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার আহŸান জানান বিশ্বাস জাহাঙ্গীর আলম।

নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে এই সমন্বয় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচীর অংশ হিসেবে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টার দিকে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় চত্বর মঞ্চে বিদ্যালয়ের আয়োজনে উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথিব বক্তব্য দেন কেন্দ্রীয় জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের ৩১১ নং সংরক্ষিত নারী আসনের (নড়াইল-মাগুরা দায়িত্বপ্রাপ্ত) সংসদ সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা এডভোকেট নিপুন রায় চৌধুরী বক্তব্যে বলেন, “প্রতিটি গাছ একটি অক্সিজেন কারখানা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাছ লাগানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তাই আমরা সবাই যদি অন্তত একটি গাছ লাগাই এবং যতœ নেই, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ পৃথিবী পাবে। শিক্ষার্থীদেরকে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পানি দেওয়া ও পরিচর্যা করার নির্দেশ দেন।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।”

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের মাঠে জিয়া মঞ্চের পাশে গাছের চারা রোপণ করেন নিপুন রায় চৌধুরী, বিশ^াস জাহাঙ্গীর আলম, ড. ফরিদুজ্জামান ফরহাদ।#

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});