সোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘কবরের জায়গা নেই, আমার স্বামীর কবরও নদীতে চলে গেছে’

ঢাকা ইনফো২৪
জুলাই ২০, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

‘কবরের জায়গা নেই, আমার স্বামীর কবরও নদীতে চলে গেছে’

নদী ভাঙন

X

নদী ভাঙন

‘আমার স্বামীর কবরটাও নদীতে চলে গেছে। এখন মানুষ মরলেও কোথায় কবর দেব, সেই চিন্তায় থাকতে হয়।’ কথাগুলো বলতে বলতেই চোখ মুছছিলেন ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের ৭০ বছর বয়সী মাকসুদা বেগম। 

তাঁর জীবনের সবচেয়ে বড় বেদনা শুধু বসতভিটা হারানো নয়; সুগন্ধা নদীর ভয়াল ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে স্বামীর কবরও। এখন মৃত্যুর পর প্রিয়জনকে কোথায় দাফন করা হবে—সেই উৎকণ্ঠাই যেন নদীপারের মানুষের নতুন বাস্তবতা।

একসময় নদীর তীরঘেঁষা ছিল মাকসুদা বেগমের পৈতৃক বাড়ি। ভাঙনে সেটি হারিয়ে যাওয়ার পর ছেলেরা একটু দূরে নতুন ঘর তুলেছিলেন। কিন্তু সেই আশ্রয়ও রক্ষা পায়নি। শেষ সম্বল ভিটেমাটি, গাছপালা, ফসলি জমি—সবই গিলে খেয়েছে সুগন্ধা। আজ অন্যের জমিতে ছোট্ট একটি ঘর তুলে কোনোরকমে জীবন কাটছে তাঁর। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, এত বড় ক্ষতির পরও কেউ তাঁদের খোঁজ নিতে আসেনি।

সুগন্ধা নদীর দীর্ঘদিনের ভাঙনে ঝালকাঠির নলছিটি উপজেলার অন্তত ১০টিরও বেশি গ্রামের শত শত পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। বর্ষা এলেই আতঙ্ক আরও বেড়ে যায়। নদীর কিনারায় বসবাসকারী মানুষ প্রতিদিন রাত কাটান এক অজানা শঙ্কায়—ঘুম ভাঙলে ঘরটি আদৌ থাকবে তো?

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারইকরন, সরই, তিমিরকাঠি, দরিরচর, খোজাখালী, মল্লিকপুর, সিকদারপাড়া, বহরমপুর, ষাটপাকিয়া, কাঠিপাড়া ও অনুরাগসহ বিস্তীর্ণ এলাকা ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বারইকরন, সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি ও সিকদারপাড়া।

সরই গ্রামের বাসিন্দা রশিদ মোল্লা জানান, প্রায় ৫০ বছর ধরে এই ভাঙন চললেও কার্যকর কোনো স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠেনি। এই সময়ে শত শত পরিবার বসতভিটা, পানের বরজ, গাছপালা ও কোটি কোটি টাকার সম্পদ হারিয়েছে। তিনি বলেন, প্রতিবছর মানুষ নিঃস্ব হচ্ছে, কিন্তু নদীশাসনের নামে আশ্বাস ছাড়া কিছুই মেলেনি।

মগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের ইউসুফ হাওলাদার জানান, একসময় তাঁদের এলাকায় ২০ থেকে ৩০টি পরিবার বসবাস করত। এখন টিকে আছে মাত্র দুই-তিনটি পরিবার। তাঁর ভাষায়, আমরা কোনো সাহায্য চাই না। শুধু নদীভাঙনটা বন্ধ করে দেওয়া হোক।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});