সোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি ফয়সল

ঢাকা ইনফো২৪
জুলাই ২০, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি ফয়সল

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : ০)

সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল

X

সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে। ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

সোমবার (২০ জুলাই)  সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নবনিয়োগপ্রাপ্ত গ্রাম পুলিশের সদস্যদের মাঝে বাইসাইকেল এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এমপি ফয়সল বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। তাই দুর্যোগ মোকাবিলার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে তার নেতিবাচক প্রভাব মানুষের জীবন ও জীবিকায় পড়ে। এবারের ভারী বর্ষণে কৃষি ফসল এবং সাধারণ মানুষের অনেক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায় পরিবারের পাশে সরকার দাঁড়িয়েছে। তাদের মাঝে বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ এবং প্রয়োজনীয় সহায়তা বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, গ্রাম পুলিশ গ্রামের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের দায়িত্ব পালনের সুবিধার্থে সরকার বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। একই সঙ্গে গ্রাম পুলিশের জীবনমান আরও উন্নত করার বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি,  সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির নেতারা।

অনুষ্ঠান শেষে নবনিয়োগপ্রাপ্ত গ্রাম পুলিশের সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});