সোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

হেরে যাওয়া মেসিদের জন্য ডি মারিয়ার বার্তা ‘দেশ তোমাদের নিয়ে গর্বিত’

ঢাকা ইনফো২৪
জুলাই ২০, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

হেরে যাওয়া মেসিদের জন্য ডি মারিয়ার বার্তা ‘দেশ তোমাদের নিয়ে গর্বিত’

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:০৩ পিএম   (ভিজিট : ০)

অ্যাঞ্জেল ডি মারিয়া।

X

অ্যাঞ্জেল ডি মারিয়া।

স্পেনের বিপক্ষে ফাইনালে হেরে ভেঙে পড়া এক সময়ের সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। অভিজ্ঞ এই ফরোয়ার্ড বলেছেন, লিওনেল মেসিদের দলকে নিয়ে গর্বিত পুরো আর্জেন্টিনা।

একপেশে ফাইনালে ১-০ গোলে হারে লিওনেল স্কালোনির দল। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে গোলের জন্য স্রেফ দুটি শট নিয়ে কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি আর্জেন্টিনা। ২০২২ কাতার আসরে তর্কসাপেক্ষে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর ফাইনাল উপহার দিয়েছিল আর্জেন্টিনা। ওই দলের সদস্য ছিলেন ডি মারিয়া। এবার স্পেনের বিপক্ষে লড়াইও করতে পারলেন না মেসিরা।

কোপা আমেরিকার গত আসরে শিরোপা জিতে জাতীয় দলকে বিদায় জানান ডি মারিয়া। ফাইনালের কয়েক ঘণ্টা পর এক বার্তায় মেসিদের প্রশংসা করলেন তিনি,‘ দেশ তোমাদের নিয়ে গর্বিত। বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা ও আবেগ দেখিয়েছ সেটা দেশকে আবার ঐক্যবদ্ধ করেছে। তোমরা ইতিহাস গড়েছো, তোমরা কিংবদন্তি এবং তোমাদের কাছ থেকে কেউ কিছু কেড়ে নিতে পারবে না। আমাদের দেশের ইতিহাসের সেরা জাতীয় দল তোমরাই। (ফিনালিস্সিমাসহ) টানা পাঁচটি ফাইনাল, কেউ এটা তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সব কিছুর জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের সবাইকে আমি ভালোবাসি।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});