মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জীবন ও অভিনয়ের গল্প শোনাবেন ফেরদৌসী মজুমদার

ঢাকা ইনফো২৪
জুলাই ২১, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জীবন ও অভিনয়ের গল্প শোনাবেন ফেরদৌসী মজুমদার

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বাংলাদেশের নাট্যাঙ্গনের বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে নিয়ে বিশেষ আয়োজন করছে নাট্যদল অনুস্বর।  ‘ফিরে দেখা: অনুস্বর সংলাপ-৪’ শীর্ষক এ অনুষ্ঠানে তিনি তার দীর্ঘ অভিনয়জীবন, মঞ্চনাটকের অভিজ্ঞতা, শিল্পচর্চা এবং ব্যক্তিগত জীবনপথ নিয়ে দর্শক-নাট্যপ্রেমীদের সঙ্গে সরাসরি কথা বলবেন। আগামী ২৫ জুলাই শনিবার বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশের নাট্যচর্চার অন্যতম পথিকৃৎ ফেরদৌসী মজুমদার দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। 

দেশের নাট্যআন্দোলন, সাংস্কৃতিক বিকাশ এবং অভিনয়শিল্পের প্রসারে তার অবদান বিশেষভাবে স্বীকৃত। অভিনয়ে অসামান্য অবদানের জন্য তিনি স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

ফেরদৌসী মজুমদার বলেন, ‘অভিনয় আমার কাছে শুধু একটি পেশা নয়, এটি আমার জীবনযাপন। মঞ্চ আমাকে মানুষকে জানতে, সমাজকে বুঝতে এবং নিজেকে বারবার আবিষ্কার করতে শিখিয়েছে। নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ সবসময়ই আমাকে আনন্দ দেয়।’

তিনি আরও বলেন, ‘নাটক মানুষের মানবিক বোধ জাগ্রত করে। প্রযুক্তির এই সময়ে মঞ্চনাটকের আবেদন কমে যায়নি; বরং নতুন প্রজন্মের অংশগ্রহণই এর ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।’

অনুস্বর জানায়, প্রতিষ্ঠার তৃতীয় বার্ষিকী উপলক্ষে ২০২২ সালে ‘অনুস্বর সংলাপ’ আয়োজনের সূচনা হয়। প্রথম আয়োজনে অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। এরপর ধারাবাহিকভাবে দেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্বদের নিয়ে এই সংলাপের আয়োজন করে আসছে সংগঠনটি।

ফেরদৌসী মজুমদারকে নিয়ে এবারের সংলাপও নাট্যপ্রেমী ও তরুণ শিল্পীদের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় আসর হয়ে উঠবে। এমন প্রত্যাশা আয়োজকদের।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});