মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ঢাকা ইনফো২৪
জুলাই ২১, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : ০)

প্রতীকী ছবি

X

প্রতীকী ছবি

ঢাকার ভাটারার একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। 

মঙ্গলবার ভোরে নতুন বাজার ১০০ ফিট সড়কের একটি বাসায় এ বিস্ফোরণ ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন শাহিন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহিনের ভাগ্নি আফছা (৮)। তাদের মধ্যে শাহিনের শরীরের ৫০ শতাংশ, ফাহিমার ৪৫ শতাংশ এবং শিশু আফছার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।

ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান বলেন, “তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।” আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. জসিম বলেন, শাহীন পেশায় একটি দোকানের কর্মচারী। 

পরিবার নিয়ে তিনি নতুন বাজার ১০০ ফিট রোডের একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়লে বাসায় থাকা তিনজনই দগ্ধ হয়। এ সময় ঘরের দেয়ালও ধসে পড়ে। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার সময় তারা ঘুমন্ত ছিলেন বলে জানান তিনি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});