মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শার্দুলের ব্যাট দিয়ে লর্ডসের অনার্স বোর্ডে রোহিত

ঢাকা ইনফো২৪
জুলাই ২১, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

শার্দুলের ব্যাট দিয়ে লর্ডসের অনার্স বোর্ডে রোহিত

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:১৭ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৯:১৯ পিএম  (ভিজিট : ২)

রোহিত শার্মা

X

রোহিত শার্মা

টিভি ধারাভাষ্যেই শার্দুল ঠাকুর বলেছিলেন, “ওটা আমার ব্যাট।” পরে তার কাছ থেকে বিস্তারিতও জানা গেল। ভারতের এই পেস বোলিং অলরাউন্ডারের কাছ থেকে উপহার পাওয়া ব্যাট দিয়েই লর্ডসে দুর্দান্ত সেঞ্চুরিটি করেছেন রোহিত শার্মা।

ফর্ম ও দলে জায়গা নিয়ে তুমুল আলোচনা আর অবসর নিয়ে গুঞ্জনের মধ্যেই রোববার ১১০ বলে ১৩৮ রানের ইনিংসটি খেলেন রোহিত। লর্ডসের ওয়ানডে অনার্স বোর্ডে প্রথমবার নাম ওঠে ভারতের কোনো ব্যাটসম্যানের।

ম্যাচ চলার সময় ধারাভাষ্যে শার্দুল মজা করে বলেন, “ওটা আমার ব্যাট। ধারাভাষ্যকক্ষে বসেই ভারতকে দারুণ শুরু এনে দিয়েছি আমিৃ।”

পরে ইন্ডিয়ান এক্সপ্রেস তার কাছ থেকে জেনে নিয়েছে ব্যাটের বিস্তারিত। “আমি এসএস ব্যাটসের সঙ্গে চুক্তিবদ্ধ এবং যাতিন সারিন (কর্ণধার) অত্যন্ত সদয় হয়ে আমাকে কিছু চমৎকার ব্যাট পাঠিয়েছেন। রোহিত একবার আমার কাছে দুটো ব্যাট চেয়েছিল, কারণ ব্যাটগুলো তার খুব পছন্দ হয়েছিল।

আমরা সবাই তাকে ভালোবাসি এবং ক্রিকেট খেলায় সে আমাদের এত আনন্দময় মুহূর্ত উপহার দিয়েছে যে, তাকে ব্যাট না দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি সত্যিই খুব খুশি যে, সে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আমারই একটি ব্যাট ব্যবহার করে ঐতিহাসিক শতকটি করেছে।”

রোহিতের ওয়ানডে ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি ছিল এটি। রান তাড়ায় সেঞ্চুরি হলো তার ১৮টি। যেখানে সাচিন টেন্ডুলকারকে (১৭) ছাড়িয়ে এখন তিনি দুইয়ে। রান তাড়ায় ২৯ সেঞ্চুরিতে সবার ধরাছোঁয়ার বাইরে ভিরাট কোহলি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});