বুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, আজ ভরি কত?

ঢাকা ইনফো২৪
জুলাই ২২, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, আজ ভরি কত?

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:৩৫ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

দেশের বাজারে সবশেষ সমন্বয়ে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে দুই হাজার ৭৩৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গয়নার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৭৮ টাকা।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। ফলে আজ বুধবার দেশের সব জুয়েলারি দোকানে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ককৃত প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২২০ টাকা। প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৭৮ টাকা।

একইভাবে, ২১ ক্যারেটের হলমার্ককৃত প্রতি গ্রাম সোনার দাম ১৮ হাজার ৩৫৫ টাকা। প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৮৯ টাকা দরে। ১৮ ক্যারেটের হলমার্ককৃত প্রতি গ্রাম সোনার দাম ১৫ হাজার ৭৬৫ টাকা। 

প্রতি ভরির দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রাম দাম ১২ হাজার ৮৮০ টাকা। প্রতি ভরির দাম ১ লাখ ৫০ হাজার ২৩০ টাকা।

অন্যদিকে, রূপার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ককৃত প্রতি গ্রাম রূপার দাম ৪১০ টাকা। প্রতি ভরির দাম ৪ হাজার ৭৮২ টাকা। ২১ ক্যারেটের রূপার প্রতি গ্রাম দাম ৩৯০ টাকা।

প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের রূপার প্রতি গ্রাম দাম ৩৩৫ টাকা। প্রতি ভরির দাম ৩ হাজার ৯০৭ টাকা। আর সনাতন পদ্ধতির রূপার প্রতি গ্রাম দাম ২৫৫ টাকা। প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ হাজার ৯৭৪ টাকা দরে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});