বুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এবার আরেক জামায়াত নেতার পদ স্থগিত, জানা গেল কারণ

ঢাকা ইনফো২৪
জুলাই ২২, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

এবার আরেক জামায়াত নেতার পদ স্থগিত, জানা গেল কারণ

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ০)

প্রভাষক গোলাম কিবরিয়া

X

প্রভাষক গোলাম কিবরিয়া

মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত রুকনদের সদস্যপদ স্থগিতের দলীয় সিদ্ধান্তের জেরে ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক গোলাম কিবরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। 

একই সঙ্গে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন মাস্টার। 

আজ বুধবার (২২ জুলাই) ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম এ ঘোষণা দেন। 

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জামায়াতের রুকনদের সদস্যপদ স্থগিতের ধারাবাহিকতায় প্রভাষক গোলাম কিবরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে শিক্ষকতা করে আসছেন। 

এদিকে গোলাম কিবরিয়ার সদস্যপদ স্থগিতের পর ফুলপুর উপজেলা জামায়াতের সাংগঠনিক নেতৃত্বে পরিবর্তন এসেছে। 

ভারপ্রাপ্ত আমির হিসেবে জাকির হোসেন মাস্টারের দায়িত্ব গ্রহণকে ঘিরে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});