বুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কোম্পানীগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সম্পত্তি জবর দখলচেষ্টার অভিযোগ

ঢাকা ইনফো২৪
জুলাই ২২, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সম্পত্তি জবর দখলচেষ্টার অভিযোগ

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:২৮ পিএম   (ভিজিট : ০)

স্থানীয় যুবদল নেতা পারভেজ

X

স্থানীয় যুবদল নেতা পারভেজ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অসহায় এক পরিবারের কোটি টাকার সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদলের নেতা পারভেজের বিরুদ্ধে।

ভূক্তভোগী জানায়, বসুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডস্থ..করালিয়া ৮ নং মৌজার ১৯৭ ও ১৯৮ নং দাগের ১৫ শতক সম্পত্তির মূল মালিক সাজেদা খাতুন। সাজেদা খাতুনের ২ ছেলে নুরুল আফছার ও সাইফুজ্জামান। বড় ছেলে একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। ২০০৬ সালে তিনি গুমের শিকার হোন। ছোট ছেলে দীর্ঘদিন প্রবাসে ছিল। প্রায় ৭/৮বছর ধরে অসুস্থাবস্থায় দেশে আছেন। 

বড় ছেলে গুম হওয়ার পরে থেকে নিঃস্ব হয়ে পড়ে তার স্ত্রী ও ৪ মেয়ে। তখন সাজেদা খাতুন বড় ছেলের স্ত্রী ও ৪ মেয়ের পড়ালেখাসহ সংসার খরচ এ জায়গার উপর নির্মিত দোকানের ভাড়া থেকে বহন করতেন। পরিবারে প্রভাবশালী কোন পুরুষ না থাকায় সুযোগ বুঝে একটি চক্র এ সম্পত্তি জবর দখলের পাঁয়তারা করতে থাকে। এবং ওই চক্রটি সাজেদা খাতুনের স্বাক্ষর নকল করে ১৯৮৯ সালো একটি জাল দলিল তৈরি করে। এ চক্রের মূল হোতা আবু আহমদ গং। জাল দলিল সুজনের বিষয়ট জানতে পেরে বৃদ্ধ সাজেদা খাতুন আদালতে এ ভূয়া দলিলের বিরুদ্ধে পিটিশন দায়ের করেন। 

তিনি লিখিত বক্তব্য ও ভিডিও বার্তায় জানিয়েছিলেন যে, তিনি উক্ত জমি বিক্রি করেননি। সাজেদা খাতুন জীবিত থাকাবস্থায় কখনো মালিকানা আদায় বা এ সম্পত্তি দখল নিয়ে কোন ঝামেলা করেনি জাল দলিল সৃজন কারি আবু আহমেদ গং। চাক্রটি ভিতরে ভিতরে তাদের পাল্লা ভারি করার জন্য ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার দ্বারস্থ হোন। এবং ১ লক্ষ টাকার একটি বায়না দলিল করেন যুবদল নেতা পারভেজের সাথে। সাজেদা খাতুন মারা যাওয়ার ১৫ দিন পরে এ ভূয়া দলিল দেখিয়ে সম্পত্তিটি দখলের চেষ্টা করে যুবদল নেতা পারভেজ। 

পারভেজ ভূয়া দলিল দিয়ে সম্পত্তি দখল করতে গেলে সাজেদা খাতুনের নাতনী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানা প্রশাসনের কাছে পারভেজের বিরুদ্ধে অভিযোগ দিলে পুলিশ পারভেজকে থানায় নিয়ে যায়। পরে বিএনপি নেতা সগির ও সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম তার নিজ জিম্মায় পারভেজকে থানা থেকে ছাড়িয়ে আনেন। 

পারভেজ থানা থেকে আসার পরে আবারো সম্পত্তিটি দখলের পাঁয়তারা করছে। ভাড়াটিয়াদের হুমকি দিচ্ছে তাকে ভাড়া দেয়ার জন্য। না হয় দোকান ছেড়ে চলে যাওয়ার জন্য। এবং সাজেদা খাতুনের ছোট ছেলে ও নাতী-নাতনিদের এ সম্পত্তি ছেড়ে চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে। এ সম্পত্তি ছেড়ে না দিলে পুরো পরিবারের সবাইকে হত্যার হুমকিও প্রদান করে পারভেজ। 

এমতাবস্থায় ভুক্তভোগী অসহায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একদিকে জীবনের নিরাপত্তা অন্যদিকে নিজেদের কোটি টাকার সম্পত্তি। তারা তাদের নিজেদের জীবনের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষার্থে প্রধানমন্ত্রী ও উপরস্থ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এসব বিষয়ে অভিযুক্ত পারভেজের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আবু আহমেদের কাছ থেকে সম্পত্তির বায়না করি। সে বায়না দলিল সূত্রে আমি সম্পত্তির দখল বুঝে নিতে যাই।

কোম্পানীগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম বলেন, হুমকি দিয়েছে মর্মে একটি অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। তবে জায়গা জমি সংক্রান্ত ঝামেলা আদালতের বিষয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});