বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পশ্চিমবঙ্গে বাংলাদেশের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ

ঢাকা ইনফো২৪
জুলাই ২৩, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

পশ্চিমবঙ্গে বাংলাদেশের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:১৮ এএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ১১:১৯ এএম  (ভিজিট : ১)

মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন)

X

মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন)

ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব প্রেস সচিব মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন) পদত্যাগ করেছেন। 

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তারিক চয়ন লিখেছেন, ‘কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ব্যক্তিগত ও পেশাগত কারণে পদত্যাগ করলাম। দেড় বছর শহরটিতে সুন্দর সময় কাটিয়েছি। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি।’

পোস্টে কলকাতায় তার পেশাগত জীবন, অফিস, সহকর্মী ও বন্ধুদের নিয়ে ভবিষ্যতে একটি বই লেখার ইচ্ছার কথাও জানান তিনি। তিনি লেখেন, ‘পেশাগত জীবন, অফিস, সহকর্মী এবং কলকাতার বন্ধুদের নিয়ে ভবিষ্যতে বই লেখার ইচ্ছে আছে। সবাই দোয়া করবেন। আল্লাহ্ আমাদের সকলের সহায় হোন।’

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৬ নভেম্বর তারিক চয়নকে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ দেয়।

পরবর্তীতে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত বছরের ২৬ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, পূর্ববর্তী চুক্তির ধারাবাহিকতায় ১১ নভেম্বর ২০২৫ থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত তার নতুন নিয়োগ কার্যকর থাকবে।

কূটনৈতিক দায়িত্বে যোগ দেওয়ার আগে তারিক চয়ন সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি বাংলাভিশন, দৈনিক মানবজমিন, দৈনিক জনকণ্ঠ ও দৈনিক কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী কূটনীতি, রাজনীতি ও আন্তর্জাতিক বিষয় নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখিও করেছেন।

কর্মক্ষেত্র এবং সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড, পশ্চিমবঙ্গের মৈত্রী সম্মাননা এবং সেরা বাঙালি সম্মাননা লাভ করেছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});