বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কবে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, জানা গেল তারিখ!

ঢাকা ইনফো২৪
জুলাই ২৩, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

কবে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, জানা গেল তারিখ!

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ০)

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

X

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে মো. সাহাবুদ্দিনের সরে দাঁড়ানো নিয়ে গুঞ্জনের ডানা মেলেছে গতকাল থেকেই। এর মাঝে বঙ্গভবন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, তিনি আর থাকছেন না। 

অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) তিনি জাতীয় সংসদের স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠাতে পারেন।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ইতোমধ্যে নানা খবর বেরিয়েছে। কোনও গণমাধ্যম স্পর্শকাতর তথ্যও দিয়েছে তাকে নিয়ে। তবে বেশিরভাগ গণমাধ্যম বলছে, সম্প্রতি মৌখিকভাবে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলেছে বিএনপি সরকার। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, তার দল থেকে এ ধরনের কিছু বলা হয়নি।

চব্বিশের ৫ আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগ আমলে রাষ্ট্রপতির চেয়ারে বসা মো. সাহাবুদ্দিনের থাকা-না থাকা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতসহ বিভিন্ন পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অপসারণের দাবি তোলা হয়। কিন্তু তাতে সায় দেয়নি বিএনপি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির দায়িত্ব পালনে কেউ অপারগতা প্রকাশ করলে স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেবেন। পদশূন্য হলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে আসবেন নয়া রাষ্ট্রপতি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});