বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে জেলা পরিষদের অবৈধ মার্কেট পরিদর্শন

ঢাকা ইনফো২৪
জুলাই ২৩, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রামগতিতে জেলা পরিষদের অবৈধ মার্কেট পরিদর্শন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:৪৪ পিএম   (ভিজিট : ০)

মার্কেট পরিদর্শন

X

মার্কেট পরিদর্শন

লক্ষ্মীপুরের রামগতিতে জেলা পরিষদের জায়গায় অবৈধ ভাবে নির্মানাধীন মার্কেট পরিদর্শন যান জেলা প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন সাবু। 

তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজার জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে নির্মিত এ মার্কেট পরিদর্শন করেন। বর্তমানে পাকা ও টিন সেটের ৭৮ টি দোকান ঘর রয়েছে ওই মার্কেটে। অধিকাংশ দোকান ঘর তৎকালীন আওয়ামী লীগ সরকারের দলীয় মদদপুষ্ট লোকজনের অবৈধ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানাযায়।  

পরিদর্শন শেষে জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে অবৈধ ভাবে নির্মিত হয়েছিল এই মার্কেট। এতে কোন ধরনের স্টিমেট টেন্ডার নকসা ও মন্ত্রনালয়ের অনুমোদন প্রয়োজন মনে করেননি তারা। উপরন্তু দোকান ঘর দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে। মার্কট ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন মার্কেটটি আগে জেলা পরিষদের হোক তার পর দোকান মালিক স্থানীয় জনগন এবং রামগতি – কমলনগর সংসদীয় আসনের সংসদ সদস্য ও মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এর সাথে আলোচনা শেষে পরিকল্পনা মাফিক সকল কিছু করা হবে। 

ঘর মালিক ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাযায় তাদের অনেকে জেলা পরিষদের নিকট হতে সেলামী দিয়ে ও একসনা রিসিট কেটে ঘর মলিক হয়ে ব্যবসা করেন আবার অনেকে বিভিন্ন নেতার কাছ থেকে সেলামী সহ মাসিক দোকান ঘর ভাড়া নির্ধারণ করে ব্যবসা করছেন। তাদের কাছে সবধরনের কাগজপত্র আছে। মার্কেট যারই হোক তারস ঢ়েন ক্ষতির মুখে নস পড়েন।

পরিদর্শন কালে প্রশাসকের সাথে ছিলেন  উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তজা আল আমিন, উপজেলা যুবদল সভাপতি শিবলী নোমান, উপজেলা ছাত্রদল সভাপতি ইরাজ মাহমুদ বাবু ও পৌরসভা ছাত্র দল সভাপতি শাহজাদা প্রিন্স।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});