শুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পঞ্চগড়ে বৃক্ষমেলা উদ্বোধনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুলাই ২৪, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ে বৃক্ষমেলা উদ্বোধনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ০)

পানি সম্পদ প্রতিমন্ত্রী

X

পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করার সাথে সাথে একটি করে বৃক্ষ রোপন করুন| বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপন অভিযান চলছে| বর্তমান সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের পরিকল্পনা নিয়েছে| এ কারণে সবাইকে একটি করে বৃক্ষ রোপন করতে আহ্বান করছি| 

তিনি আরো বলেন, নদী ও গাছের সাথে একটি সম্পর্ক রয়েছে|  এ কারণে নদীর ধারে গাছ লাগিয়ে সবুজায়ন করা হবে| গাছ কার্বনডাই অক্সাইড ছাড়ে আর আমরা গাছ থেকে অক্সিজেন নেই| একারণে গাছ লাগানো জরুরী| 

তিনি শুক্রবার দুপুরে সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ১০ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন|

জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আবু সাইম, দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তানভীর ইসলাম নাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল| এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন|

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়| শোভাযাত্রাটি পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক ধরে সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়| পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ অতিথিরা|

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});