শনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন অবশেষে প্রত্যাহার

ঢাকা ইনফো২৪
জুলাই ২৫, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই যুব-নেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) বিকালে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগে টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের পর শনিবার দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন।

সরকারের সঙ্গে বৈঠক শেষে সিজেপির নেতা সৌরভ দাস বলেন, ‘সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তাই আমরা সব বিক্ষোভকারীকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

সিজেপির দাবি অনুযায়ী, সরকার যেসব বিষয়ে সম্মত হয়েছে, সেগুলো হলো—

* নিট প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সর্বোচ্চ সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে।

* কেন্দ্রীয় সরকার এবং এনডিএশাসিত রাজ্যগুলোতে আন্দোলনকে ঘিরে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করা হবে।

এ ছাড়া ভবিষ্যতে এই আন্দোলনে অংশ নেওয়া কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না।

* পরীক্ষা সংস্কার নিয়ে সিজেপির ৫ দফা সনদ সরকার বিবেচনা করবে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে সরকারের সঙ্গে সিজেপির বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে সংবাদ সম্মেলনে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো এফআইআর করা হবে না—সরকার এই দাবি মেনে নিয়েছে।

এর আগে আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেই দাবি পূরণ হওয়ার পর সরকার বাকি বিষয়গুলোতেও ইতিবাচক অবস্থান নেওয়ায় আন্দোলন আর চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

এদিকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণার মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা এ বিক্ষোভের আপাত সমাপ্তি ঘটলেও সরকারের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের ওপর নজর রাখার কথা জানিয়েছে সিজেপি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});