শনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গাম্পের ট্রফিতে বার্সেলোনার সামনে এবার আল আহলি

ঢাকা ইনফো২৪
জুলাই ২৫, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

গাম্পের ট্রফিতে বার্সেলোনার সামনে এবার আল আহলি

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ০)

বার্সেলোনা দল।

X

বার্সেলোনা দল।

নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক ম্যাচ হোয়ান গাম্পের ট্রফির প্রতিপক্ষ চূড়ান্ত করেছে বার্সেলোনা। ঐতিহ্যবাহী ম্যাচটিতে মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে খেলবে স্প্যানিশ জায়ান্টরা।

ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি হোয়ান গাম্পেরের নামানুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। এই ট্রফির ৬১তম আসরে আগামী ১৯ অগাস্ট কাম্প নউয়ে আল আহলির মুখোমুখি হবে লা লিগা চ্যাম্পিয়নরা।

আর এই ম্যাচে অংশগ্রহণকারী প্রথম মিশরীয় ও প্রথম আফ্রিকান ক্লাব হবে আল আহলি। তবে তারা এর আগেও দুইবার বার্সেলোনার মুখোমুখি হয়েছে।

এই দুই দল প্রথম ১৯৬১ সালে একটি প্রীতি ম্যাচে খেলেছিল। এরপর ২০০৭ সালে আল আহলির শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আবারও মুখোমুখি হয় তারা।

গত মৌসুমে গাম্পের ট্রফিতে ইতালিয়ান ক্লাব কোমোকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});