শনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফুলহ্যাম মূল দলে অভিষেক হলো বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের

ঢাকা ইনফো২৪
জুলাই ২৫, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

ফুলহ্যাম মূল দলে অভিষেক হলো বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:২৫ পিএম   (ভিজিট : ০)

ফারহান আলি ওয়াহিদ।

X

ফারহান আলি ওয়াহিদ।

ফুলহ্যামের বয়সভিত্তিক দলে আলো ছড়িয়ে প্রাক-মৌসুমের প্রস্তুতিতে সিনিয়র টিমের সঙ্গী হয়েছিলেন ফারহান আলি ওয়াহিদ। প্রধান কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গে অনুশীলন করায় তার মূল দলে খেলার জোরাল সম্ভাবনা জাগে। সেটাই এবার সত্যি হলো। নরিচ সিটির বিপক্ষে প্রীতি ম্যাচে ফুলহ্যামের সিনিয়র টিমের হয়ে খেললেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ উইঙ্গার।

শনিবারের ম্যাচটিতে ২-০ গোলে হেরেছে ফুলহ্যাম। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামেন ১৯ বছর বয়সী এই তরুণ উইঙ্গার। তার একটি প্রচেষ্টা ফিরিয়ে দেন নরিচ গোলকিপার। ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত মৌসুমে ১৭ ম্যাচে খেলে সাত গোল করেন ফারহান। অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেকে তিনি পান জালের দেখা।

ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার চতুর্থ মাসেই, পিএলটু-এর গত নভেম্বরের সেরা খেলোয়াড় হন তিনি। বয়সভিত্তিক দলটির হয়ে ওই সময়ে দুই ম্যাচ খেলে করেন তিন গোল।

ফারহানের বাংলাদেশের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে তার পাসপোর্টের কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহে বায়োমেট্রিক হওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।

প্রিমিয়ার লিগের মূল আসরে ফুলহ্যামের হয়ে ফারহান খেলতে নামলে, তিনি হবেন হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ইংল্যান্ডের সর্বোচ্চ স্তরের খেলা ফুটবলার।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});