শনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ম্যানসিটির সঙ্গে ‘উজবেক ট্রেনের’ দীর্ঘমেয়াদি চুক্তি

ঢাকা ইনফো২৪
জুলাই ২৫, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

ম্যানসিটির সঙ্গে ‘উজবেক ট্রেনের’ দীর্ঘমেয়াদি চুক্তি

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:৩৭ পিএম   (ভিজিট : ০)

আব্দুখোদির কুজানভ।

X

আব্দুখোদির কুজানভ।

আব্দুখোদির কুজানভকে লম্বা সময়ের জন্য ধরে রাখছে ম্যানচেস্টার সিটি। উজবেকিস্তানের তরুণ ডিফেন্ডারের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

২০২৫ সালের জানুয়ারিতে ফরাসি ক্লাব লসঁ থেকে সিটিতে যোগ দেন কুজানভ। ক্লাবটির সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৯ সালের জুন পর্যন্ত। ২২ বছর বয়সী সেন্টার-ব্যাককে ২০৩১ সাল পর্যন্ত চুক্তিভুক্ত করার কথা শনিবার জানিয়েছেন সিটি।

উজবেকিস্তানে ‘দা ট্রেন’ নামে পরিচিত কুজানভ। রক্ষণে শক্তিশালী উপস্থিতি ও ক্ষিপ্র গতির কারণে মূলত তাকে এই নামে ডাকা হয়। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪৭ ম্যাচ খেলেছেন তিনি। গত মৌসুমে দলটির এফএ কাপ ও লিগ কাপ জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

২০২৫-২৬ মৌসুমের দ্বিতীয় ভাগে ইংলিশ ডিফেন্ডার মার্ক গেয়ির সঙ্গে সিটির রক্ষণভাগে দারুণ এক জুটি গড়ে তোলেন কুজানভ। প্রিমিয়ার লিগে ক্লাবটির শেষ ১৯টি ম্যাচের ১৬টিতেই খেলেন তিনি। এফএ কাপ ও লিগ কাপের ফাইনালে খেলেন শুরুর একাদশে।

উজবেকিস্তানের প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথেও বড় ভূমিকা রাখেন কুজানভ। বাছাইপর্বে দলের ১৪ ম্যাচের তিনটি ছাড়া, সবগুলোতেই শুরুর একাদশে ছিলেন তিনি।

উত্তর আমেরিকা বিশ্বকাপেও উজবেকদের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কুজানভ। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটির হয়ে তিনটি ম্যাচেই শুরুর একাদশে খেলেন তিনি।

আগামী ১৬ অগাস্ট কমিউনিটি শিল্ডে লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের মুখোমুখি হবে এফএ কাপ জয়ী সিটি। ওই ম্যাচের সপ্তাহখানেক পর নতুন কোচ এন্টসো মারেস্কের কোচিংয়ে শুরু হবে তাদের প্রিমিয়ার লিগে পথচলা। মৌসুমের প্রথম ম্যাচে ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে খেলবে দলটি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});