সোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

স্কয়ারের টুথপেস্টে সর্বোচ্চ মাত্রায় মাইক্রোপ্লাস্টিক

ঢাকা ইনফো২৪
জুলাই ২৭, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

স্কয়ারের টুথপেস্টে সর্বোচ্চ মাত্রায় মাইক্রোপ্লাস্টিক

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:০০ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)। সংস্থাটির গবেষণায় পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এর মধ্যে স্কয়ার টয়লেট্রিজের Mediplus Fluoride Gel-এ সর্বোচ্চ মাত্রায় মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।

গবেষণা অনুযায়ী, Mediplus Fluoride Gel-এর প্রতি ১০০ গ্রামে ৩২০টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে, যা পরীক্ষায় অন্তর্ভুক্ত সব টুথপেস্টের মধ্যে সর্বোচ্চ।

সংস্থাটি জানায়, পরীক্ষায় বাজারে প্রচলিত দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৪টি টুথপেস্ট বিশ্লেষণ করা হয়। এর মধ্যে ২৬টিতে বিভিন্ন মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। বাংলাদেশে উৎপাদিত ২৫টি টুথপেস্টের মধ্যে ২২টিতেই এই দূষণের প্রমাণ মিলেছে।

গবেষণায় আরও বলা হয়েছে, শিশুদের জন্য বাজারজাত কয়েকটি টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

সংস্থাটির দাবি, টুথপেস্টের মোড়কে কোথাও মাইক্রোপ্লাস্টিক বা ব্যবহৃত সিনথেটিক পলিমারের তথ্য উল্লেখ করা হয় না। ফলে ভোক্তারা না জেনেই এসব পণ্য ব্যবহার করছেন। সংস্থাটি এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন, নিয়মিত পরীক্ষার ব্যবস্থা এবং পণ্যের লেবেলে উপাদান সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});