সোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পিরলোকে বাদ দেয়ায় পদত্যাগ করছেন মালদিনি!

ঢাকা ইনফো২৪
জুলাই ২৭, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পিরলোকে বাদ দেয়ায় পদত্যাগ করছেন মালদিনি!

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:৩৪ পিএম   (ভিজিট : ০)

পিরলো মালদিনি!

X

পিরলো মালদিনি!

আন্দ্রে পিরলো ইতালির জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হচ্ছেন না; এমন খবর প্রকাশ্যে আসতেই দেশটির ফুটবল অঙ্গনে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলটির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভানি মালাগোর ওপর ভীষণ ক্ষুব্ধ হয়েছেন এবং পরিস্থিতির জেরে পদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

গত মার্চে জেন্নারো গাত্তুসো দায়িত্ব ছাড়ার পর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল ইতালি। কার্লো আনচেলত্তি এবং পেপ গার্দিওলা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে পাওলো মালদিনিই পিরলোকে কোচ করার উদ্যোগ নেন।

পিরলোর সঙ্গে চুক্তি একপ্রকার চূড়ান্তই হয়ে গিয়েছিল। কিন্তু রোববার রাতে হঠাৎ করেই পিরলোর সঙ্গে আলোচনা বন্ধ করে দেন ফেডারেশন সভাপতি। কারণ হিসেবে তুলে ধরা হয় রাশিয়ান একটি জুয়া (বেটিং) কোম্পানির সঙ্গে পিরলোর বাণিজ্যিক সম্পর্ক। হঠাৎ এমন প্রত্যাখ্যানে চরম হতাশ ও ব্যথিত হয়েছেন পিরলো।

নিজের অবস্থান পরিষ্কার করে সাবেক এই বিশ্বজয়ী তারকা বলেন, “খেলোয়াড় ও কোচ হিসেবে পুরো ক্যারিয়ারে আমি যেসব দেশ ও চুক্তিতে কাজ করেছি, তার প্রতিটি দেশের আইন মেনে চিলছি। যে বাণিজ্যিক চুক্তিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তা সংযুক্ত আরব আমিরাতে আমার কাজের সময় হয়েছিল এবং এটি সম্পূর্ণ বাণিজ্যিক মেয়াদী। এই অংশীদারিত্বকে রাজনৈতিক রূপ দিয়ে আমার ওপর এমন কোনো চিন্তাধারা চাপিয়ে দেওয়া ঠিক নয় যা আমি কখনো প্রকাশ করিনি।”

পিরলো আরও যোগ করেন, “আমার প্রতি আস্থা রাখার জন্য পাওলো মালদিনি ও লিওনার্দোকে ধন্যবাদ জানাই। ইতালিয়ান ফুটবলের প্রতি তাদের নিষ্ঠা ও ভালোবাসা অতুলনীয়। একটি সাধারণ বাণিজ্যিক চুক্তিকে কেন্দ্র করে এভাবে জনসমক্ষে বিতর্ক তৈরি করা এবং আমার উদ্দেশ্য নিয়ে ভুল অর্থ টানা সত্যিই দুঃখজনক।”

অন্যদিকে, সভাপতি মালাগোর এই একতরফা সিদ্ধান্তে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি। ‘লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, মালদিনি মনে করছেন রাশিয়ান স্পন্সর ইস্যুটি একটি অহেতুক অজুহাত মাত্র। মূলত তার সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা ক্ষুণ্ন করতেই সভাপতি এই পদক্ষেপ নিয়েছেন। মাত্র দুই সপ্তাহ আগে দায়িত্ব নেওয়ার সময় মালদিনিকে স্পষ্ট আশ্বাস দেওয়া হয়েছিল যে, জাতীয় দলের কোচ নির্বাচনের পুরো এখতিয়ার তাকেই দেওয়া হবে।

এই নিয়ে পরিস্থিতি এতটাই জটিল রূপ নিয়েছে যে, সোমবারই মালদিনি ও মালাগোর মধ্যে এক জরুরি সংকটকালীন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতালীয় গণমাধ্যমের দাবি, ওই বৈঠকেই ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের পদ থেকে পদত্যাগপত্র জমা দিতে পারেন ইতালির সাবেক এই কিংবদন্তি রক্ষণভাগের তারকা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});