মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘বার্সেলোনা এখনও রিয়াল মাদ্রিদের চেয়ে শক্তিশালী’

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

‘বার্সেলোনা এখনও রিয়াল মাদ্রিদের চেয়ে শক্তিশালী’

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ০)

বার্সেলোনার সাবেক স্প্যানিশ ডিফেন্ডার জেরার্দ পিকে। ছবি: রয়টার্স

X

বার্সেলোনার সাবেক স্প্যানিশ ডিফেন্ডার জেরার্দ পিকে। ছবি: রয়টার্স

পারফরম্যান্সের অধারাবাহিকতায় গত মৌসুম একদম খালি হাতে শেষ করে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে বারবার হারের তিক্ত স্বাদ পায় এবং তাদের কাছেই টানা দ্বিতীয়বারের মতো হারায় লিগ শিরোপা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এখন দলের শক্তি বাড়াচ্ছে তারা। ডাগআউটে ফিরেছেন অভিজ্ঞ কোচ হোসে মরিনহো। তবুও শক্তিতে বার্সেলোনার চেয়ে এখনও তারা বেশ পিছিয়ে আছে বলেই মনে করেন কাতালান ক্লাবটির সাবেক ফুটবলার জেরার্দ পিকে।

দুই বছর আগের কঠিন সময় পেছনে ফেলে, হান্সি ফ্লিকের কোচিংয়ে দারুণ ছন্দে এগিয়ে চলেছে ন্যু ক্যাম্পের দলটি। টানা দুবার লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি, আরও কয়েকটি শিরোপা জিতেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার স্বাদ না পেলেও, সেখানে তাদের পারফরম্যান্স ছিল উজ্জ্বল।

রিয়াল মাদ্রিদের অবস্থা ঠিক এর উল্টো। ২০২৪-২৫ মৌসুমে এক ম্যাচের দুটি শিরোপা জিতলেও, ছিল না কোনো বড় শিরোপা। আর গত মৌসুমে তো কিছুই জিততে পারেনি তারা। বিশেষ করে, এই বছরের শুরু থেকে তাদের পারফরম্যান্স ছিল একদমই ছন্নছাড়া, তাতে মৌসুমের মাঝপথে একবার কোচও বদল হয়। কিন্তু তাতে দলটির ভাগ্যের বদল হয়নি।

কক্ষপথে ফেরার অভিযানে অনেক সাফল্যের অভিজ্ঞতা সম্পন্ন কোচ মরিনিয়োকে ফেরানোর পর, স্কোয়াডে তারা যোগ করেছে মার্ক কুকুরেইয়া, বের্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে ও ডেঞ্জিল ডামফ্রিসকে। তবুও, ফ্লিকের দলকে শক্তিতে রেয়াল এখনও ছাপিয়ে যেতে পারেনি বলেই বিশ্বাস পিকের। এ বিষয়ে সাংবাদিকদের কাছে নিজের ভাবনার কারণও ব্যাখ্যা করেন তিনি।

“বার্সা এখনও রেয়াল মাদ্রিদের চেয়ে শক্তিশালী। আমার মতে, বার্সা এখনকার মতো লিগ শুরুর সময়েও এগিয়ে থাকবে। গত দুইবারের লিগ জেতায়, আমার মতে তারা ফেভারিট হিসেবে মৌসুম শুরু করবে। সব খেলোয়াড় এবং পুরো দলটির মাঝে বোঝাপড়া দারুণ। দলটিতে একটা স্থিরতা আছে, ফ্লিক তার দায়িত্বের তৃতীয় বছরে এবং তার কৌশলে খেলোয়াড়রা মানিয়ে নিয়েছে। আর তাদের খেলার এই দিকটাই তাদের মৌসুমের শুরুতে এগিয়ে রাখবে।”

লা লিগার ২০২৬-২৭ মৌসুম শুরু হবে আগামী ১৫ অগাস্ট।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});