মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নিষিদ্ধ হলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার!

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিষিদ্ধ হলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার!

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:৩৭ পিএম   (ভিজিট : ০)

নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে সান্তোসকে

X

নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে সান্তোসকে

ব্রাজিলিয়ান লিগে (ব্রাসিলেইরাও) সান্তোসের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না নেইমার। তৃতীয় হলুদ কার্ড পাওয়ায় অ্যাথলেটিকো-পিআরের বিপক্ষে ২২তম রাউন্ডের ম্যাচে নিষিদ্ধ থাকছেন সান্তোসের এই তারকা ফরোয়ার্ড। 

 

গত শনিবার ব্রাসিলেইরাওর ২০তম রাউন্ডে শাপেকোয়েন্সের বিপক্ষে ড্র করা ম্যাচে হলুদ কার্ড দেখেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৩০তম মিনিটে ব্রুনো তুবারাওয়ের ফাউলের শিকার হওয়ার পর তিনি রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানান। 

এ সময় দুই প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দেয়ায় ম্যাচের রেফারি ফার্নান্দো আন্তোনিও মেন্দেস দে সালেস নাসিমেন্তো ফিলহো তাকে হলুদ কার্ড দেখান। মৌসুমে এটি ছিল তার তৃতীয় হলুদ কার্ড, ফলে নিয়ম অনুযায়ী পরবর্তী লিগ ম্যাচে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

 

এর ফলে আগামী ৯ আগস্ট ভিলা বেলমিরো স্টেডিয়ামে অ্যাথলেটিকো-পিআরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে সান্তোসকে। ব্রাসিলিয়ার সময় ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের পর এটিই ছিল সান্তোসের হয়ে নেইমারের প্রথম ম্যাচ। ব্রাজিলের শেষ ষোলো থেকে বিদায়ের পর কয়েক দিনের বিশ্রাম পেয়েছিলেন তিনি। এরপর ১৭ জুলাই অনুশীলনে ফিরে আবারও ক্লাবের হয়ে মাঠে নামেন।

তবে লিগে নিষিদ্ধ হলেও সান্তোসের আসন্ন মহাদেশীয় প্রতিযোগিতার ম্যাচে নেইমারের খেলার ক্ষেত্রে কোনো বাধা নেই। কোপা সুদামেরিকানার শেষ ষোলোর প্লে-অফে মঙ্গলবার নিজেদের মাঠে ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে আতিথ্য দেবে সান্তোস। 

প্রথম লেগে ৪-১ গোলের বড় জয় পাওয়ায় শেষ ষোলো নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে রয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});