বুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জামায়াতের

ঢাকা ইনফো২৪
জুলাই ২৯, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জামায়াতের

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:৪১ পিএম   (ভিজিট : ০)

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

X

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ নিষিদ্ধ করে নির্বাচন কমিশন (ইসি) যে সিদ্ধান্ত নিয়েছে, তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বুধবার (২৯ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান।

জামায়াত সেক্রেটারি বলেন, সংবিধান অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি করার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই এবং জাতীয় নির্বাচনেও তাঁদের প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় নির্বাচনে তাঁদের অংশ নিতে বাধা দেওয়া এক ধরনের দ্বিচারিতা। 

দেশের সাধারণ নাগরিক হিসেবে রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণের পূর্ণ অধিকার তাঁদের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ইসি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পূর্বের বিধান বহাল রাখবে বলে বৈঠকে তাঁরা আশা প্রকাশ করেছেন এবং কমিশন বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছে।

বৈঠকে ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে মো. সামসুল আলমের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিও জানিয়েছে জামায়াত। দলটির অভিযোগ, নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল স্থানে এই নিয়োগ ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});