বুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ব্যাটল অব ওয়ার্ডস- সিজন ২’ এর চ্যাম্পিয়ন মরক্কো

ঢাকা ইনফো২৪
জুলাই ২৯, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ব্যাটল অব ওয়ার্ডস- সিজন ২’ এর চ্যাম্পিয়ন মরক্কো

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

IELTS শিক্ষার্থীদের ভাষা দক্ষতা, যৌক্তিক চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে বাংলায় IELTS-এর উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা ব্যাটল অব ওয়ার্ডস– সিজন ২ সফলভাবে সম্পন্ন হয়েছে। 

প্রতিষ্ঠানের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবিদ খান শুভর উদ্যোগে গত ১৯ জুন প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের Speaking ও Writing দক্ষতা উন্নয়নের পাশাপাশি সমালোচনামূলক চিন্তাভাবনা, কার্যকর যোগাযোগ এবং যুক্তি উপস্থাপনের সক্ষমতা বিকাশে একটি বাস্তবধর্মী প্ল্যাটফর্ম তৈরি করা।

শুরুতে অডিশনের মাধ্যমে শতাধিক আগ্রহী শিক্ষার্থীর মধ্য থেকে সেরা ৪০ জন প্রতিযোগীকে নির্বাচন করা হয়। পরে তাদের নিয়ে ১০টি দল গঠন করে মূল পর্বের বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। পুরো আয়োজনজুড়ে বিচারকের দায়িত্ব পালন করেন বাংলায় IELTS-এর শিক্ষক মাহফুজ, নিশান এবং প্রতিষ্ঠানের অন্যান্য অভিজ্ঞ প্রশিক্ষকরা।

প্রতিটি পর্বেই প্রতিযোগীরা তাদের শক্তিশালী যুক্তি, বিশ্লেষণী দক্ষতা এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিচারক ও দর্শকদের মুগ্ধ করেন। টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত সেমিফাইনাল শেষে টিম আর্জেন্টিনা এবং টিম মরক্কো গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেয়।

গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলায় IELTS-এর সিইও রাশেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর জোবায়ের হোসেন। এ সময় প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকবৃন্দ চূড়ান্ত পর্বের বিচারকের দায়িত্ব পালন করেন।

রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টিম মরক্কো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে টিম আর্জেন্টিনা রানার্সআপ হয়।

পুরো টুর্নামেন্টে অসাধারণ যুক্তি উপস্থাপন, সাবলীল বক্তৃতা এবং আত্মবিশ্বাসী পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাসকিয়া ইসলাম স্বপ্নীল নির্বাচিত হন Standout Speaker of the Tournament।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন টিম মরক্কো পেয়েছে নগদ ১০ হাজার টাকা ও ট্রফি। রানার্সআপ টিম আর্জেন্টিনাকে দেওয়া হয় নগদ ৬ হাজার টাকা ও ট্রফি। আর Standout Speaker হিসেবে তাসকিয়া ইসলাম স্বপ্নীল পান নগদ ৩ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট। এছাড়া ফাইনালে অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে সনদপত্র প্রদান করা হয়।

আয়োজকদের ভাষ্য, ‘ব্যাটল অব ওয়ার্ডস– সিজন ২’ কেবল একটি বিতর্ক প্রতিযোগিতা নয়; এটি IELTS শিক্ষার্থীদের বাস্তবমুখী ভাষা চর্চা, সমালোচনামূলক চিন্তাশক্তি, আত্মবিশ্বাস এবং যোগাযোগ দক্ষতা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});