বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা বিটিএসের

ঢাকা ইনফো২৪
জুলাই ৩০, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা বিটিএসের

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৪:২৭ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

সংগীত বিশ্বের জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ৬৯তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডে অংশ না নেওয়ার ও কোনো গান জমা না দেওয়ার ঘোষণা দিয়েছে। রেকর্ড একাডেমি কর্তৃক প্রবর্তিত নতুন ‘সেরা এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ ক্যাটাগরিকে ‘বিভাজনমূলক’ ও ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। 

বুধবার ইনস্টাগ্রামে বিবৃতি প্রকাশ করে বিটিএসের সাত সদস্য আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জংকুক এ সিদ্ধান্তের কথা জানান। মাসখানেক আগে গ্র্যামির আয়োজক প্রতিষ্ঠান ‘দ্য রেকর্ডিং একাডেমি’ ২০২৭ সালের অ্যাওয়ার্ডের জন্য ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ নামে একটি নতুন বিভাগ চালুর ঘোষণা দেয়। দক্ষিণ কোরিয়ার কে-পপ, জাপানের জে-পপ এবং চীনের সি-পপের মতো এশীয় অঞ্চলের জনপ্রিয় সংগীতকে স্বীকৃতি দেওয়া এই ক্যাটাগরির মূল লক্ষ্য ছিল।

তবে বিশ্লেষক ও চিকিৎসকদের একটি বড় অংশ এর তীব্র সমালোচনা করেন। তাদের মতে, এমন আঞ্চলিক ক্যাটাগরি চালুর মাধ্যমে এশীয় শিল্পীদের ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বা ‘রেকর্ড অব দ্য ইয়ার’-এর মতো মূল শীর্ষ বিভাগগুলো থেকে আলাদা করে কাচের দেয়াল তুলে দেওয়া হচ্ছে। এই বৈষম্যমূলক বিভাজনের প্রতিবাদেই ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসকে বয়কটের ঘোষণা দিয়েছে বিটিএস।

বিবৃতিতে ব্যান্ডটির সদস্যরা বলেন, ‘আমরা এ বছর গ্র্যামির বিবেচনার জন্য কোনো গান না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি আমাদের সংগীত কোনো অঞ্চল বা ভাষার ভিত্তিতে বিভক্ত না হয়ে, কেবল গান হিসেবেই নিজের যোগ্যতায় মানুষের কাছে পৌঁছাবে এবং ভালোবাসা পাবে।’

২০১৯ সাল থেকে বিটিএস-এর সদস্যরা রেকর্ডিং একাডেমির ভোটিং মেম্বার হিসেবে যুক্ত রয়েছেন। এর আগেও তারা একাধিকবার গ্র্যামিতে মনোনীত হলেও পুরষ্কার জেতেননি। তবে এবারের পরিস্থিতি ভিন্ন।

এ বছরের মার্চে প্রকাশ পাওয়া বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’ বিশ্বজুড়ে অভাবনীয় সাফল্য পায় এবং মার্কিন বিলবোর্ড চার্টের শীর্ষে জায়গা করে নেয়। ফলে ২০২৭ সালের গ্র্যামিতে তাদের প্রথম ট্রফি জয়ের প্রবল সম্ভাবনা দেখছিলেন সংগীতবোদ্ধারা। তবে ট্রফি জয়ের সেই উজ্জ্বল সম্ভাবনার মুখে দাঁড়িয়েও গ্র্যামির এই বিভাজনমূলক নীতির বিরুদ্ধে বিটিএসের এমন সাহসী অবস্থান বিশ্বসংগীত অঙ্গনে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});