
কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারসহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
সভায় প্রধান অতিথি ড. খন্দকার মারুফ হোসেন বলেন, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও প্রয়োজন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু আব্দুল্লাহ বায়জিদ, দাউদকান্দি পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোখলেসুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল হাসেম, সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে শামসুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েশা আক্তার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুল হক সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং জনসেবার মান বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।