শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় প্যাকেটজাত ও নকল সার কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

ঢাকা ইনফো২৪
জুলাই ৩১, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় প্যাকেটজাত ও নকল সার কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১:২০ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়ায় ভেজাল কীটনাশক ও সার তৈরি এবং প্যাকেটজাত করে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক তৈরির কাঁচামাল, সরঞ্জামাদি ও প্রস্তুতকৃত পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার পাইকুরা ইউনিয়নের মিয়া হোসেন মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পেচুন্দুরী গ্রামের আবুল হোসাইনের ছেলে মো. আকাইদ হোসাইনের দুটি গুদামে তল্লাশি চালানো হয়। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণা কর্তৃক অনুমোদিত বালাইনাশক ডিলার হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সার ও ভেজাল কীটনাশক প্যাকেটজাত এবং বাজারজাত করে কৃষকের কাছে বিক্রির  অভিযোগ হয়েছে। 

অভিযানে দুটি গুদাম থেকে প্রায় ২০০ বস্তা সার তৈরির কাঁচামাল ও সরঞ্জামাদি এবং ১০ বস্তা নকল কীটনাশক উদ্ধার করা হয়। পরে জব্দকৃত এসব ভেজাল পণ্য ও কাঁচামাল বিনষ্ট করা হয়েছে  করা হয়।

এ ঘটনায় বালাইনাশক আইন, ২০১৮-এর ২৯(২) ধারায় মো. আকাইদ হোসাইনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা। এ সময় কেন্দুয়া থানা পুলিশের সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, কৃষি, কৃষক ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});