শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

খোলা আকাশের নিচে দুই পরিবারের মানবেতর জীবন

ঢাকা ইনফো২৪
জুলাই ৩১, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

খোলা আকাশের নিচে দুই পরিবারের মানবেতর জীবন

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১:২২ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম  পাতোয়া ম্রো  পাড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। একই সঙ্গে টানা বর্ষণে জুমের পাহাড় ধসে তাদের খাদ্যশস্যও নষ্ট হয়ে যাওয়ায় পরিবার দুটি মানবেতর ও  চরম দুর্ভোগে পড়েছে।

জানা গেচ্ছে, গত ২৯ জুলাই (বুধবার) দিবাগত রাতে, বৃহস্পতিবার ভোরে রেমাক্রী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দুর্গম  পাতোয়া ম্রো কারবারী পাড়া আকস্মিক ভাবে ভয়াবহ অগ্নিকান্ড ঘটনা ঘটেছে বলে ওয়ার্ড মেম্বার মাংচং ম্রো এ তথ্য নিশ্চিৎ করেছেন।

অগ্নিকান্ডরা হলেন আচে ম্রো ২৮, রেংরাং ম্রো ৩০,দুই পরিবার ৬ জন করে মোট ১২ জন  সদস্য রযেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্ত দুই পরিবার জানান, আগুনে তাদের বসতবাড়ির সঙ্গে ছেলে-মেয়েদের বই-খাতা, কলম, পরিধেয় বস্ত্র, বছরের খাদ্য মজুত ধান, প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী এবং প্রায় এক লাখ টাকা নগদ অর্থ পুড়ে যায়। এছাড়া সাম্প্রতিক টানা বৃষ্টিতে পাহাড় ধসে তাদের জুমের প্রতি পরিবারের প্রায় পাঁচ হাঁড়ি ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

বিএনপি নেতা চসিংমং মারমা বলেন, দুই দফা এই দুর্যোগে সর্বস্ব হারিয়ে বর্তমানে পরিবার দুটি খোলা আকাশের নিচে আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছে। ঝড়-বৃষ্টির মধ্যেও তারা মানবেতর জীবনযাপন করছে।

বিএনপি সাধারণ সম্পাদক উবামং মারমা জানান, পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত তারা কোনো সরকারি বা বেসরকারি ত্রাণ সহায়তা পাননি। অন্যদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনেরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ত্রাণ, আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও বিত্তবানদের জরুরি সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয়  আ: লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা (রনি) মুঠোফোন বন্দ থাকায় তার বক্তব্য নেয়া যায় নি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});