শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩০

ঢাকা ইনফো২৪
জুলাই ৩১, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩০

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১:৩৭ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের (চট্টমেট্রো জ ১১-০২৯০) ধাক্কায় ছয়টি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় দুই নারী নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ০৮টার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বরে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পলি দত্ত (৩০)। তিনি উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার রমিজ মেম্বারের বাড়ির বাসিন্দা। তাঁর স্বামী কাজল দত্ত এবং তিনি দুই সন্তানের জননী। অপরজন হলেন একই এলাকার শিমুল শীলের স্ত্রী ইফা শীল (৪০)।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস টানেল সড়ক থেকে বের হয়ে টানেল চত্বরে থাকা একসঙ্গে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশে আব্দুল মান্নানের চায়ের দোকানে ঢুকে যায়। এতে সিএনজিগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজি চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। আহয় হন দোকানী। তৎক্ষনাৎ স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দু’জনের মৃত্যু হয় এবং বাকি আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়।আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগে দুই মহিলার মৃত্যু হয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে বাকিদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলেও।জানান তিনি।

 আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী গণমাধ্যমকে  বলেন, সড়ক দূর্ঘটনায় দু’জনের মৃত্যুর হয়েছে, কয়েকজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});