শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সেই নবজাতকের ডিএনএ নমুনা নিয়ে যা জানা গেল!

ঢাকা ইনফো২৪
জুলাই ৩১, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা: সেই নবজাতকের ডিএনএ নমুনা নিয়ে যা জানা গেল!

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:৫৮ পিএম   (ভিজিট : ০)

অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী

X

অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী

নেত্রকোণার মদন উপজেলায় মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে অন্তঃসত্ত্বা হওয়া ১২ বছরের শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

আদালতের নির্দেশে সংগ্রহ করা এ নমুনা পরীক্ষার জন্য সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষার প্রতিবেদন হাতে পেলেই মামলার পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান জানান, সিলেটের একটি সেফহোমে থাকা নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডির একটি দল। এর আগে গত মে মাসে মামলার প্রধান আসামি, মাদরাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছিল। বর্তমানে সব নমুনা পরীক্ষাধীন রয়েছে।

জানা গেছে, চলতি মাসের শুরুতে প্রসববেদনা শুরু হলে ভুক্তভোগী শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন গভীর রাতে সে একটি কন্যাশিশুর জন্ম দেয়। হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রসব সম্পন্ন হওয়ার পর তিনদিন নিবিড় পর্যবেক্ষণে রেখে মা ও নবজাতককে আবার সেফহোমে পাঠানো হয়।

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, ১২ বছর বয়সে সন্তান প্রসব অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ। বর্তমানে মা ও নবজাতক দুজনই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় জন্ডিস, নিউমোনিয়া ও অপুষ্টিসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় রেখে তাদের নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাদরাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন। একাধিকবার ধর্ষণের ফলে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে মামলার অভিযোগে বলা হয়। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});