রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাংলাদেশে তুর্কি মেগা সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে তুর্কি মেগা সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:০০ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

হেরেমখানা, ঠুনকো প্রেম কিংবা দাস-দাসির গল্প নয়- মুসলিম বিশ্বের গৌরবোজ্জ্বল ইতিহাসকে কেন্দ্র করে নির্মিত তুর্কি ভাষার জনপ্রিয় ঐতিহাসিক মেগা ধারাবাহিক ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ এবার বাংলাদেশে প্রচারিত হতে যাচ্ছে। আজ থেকে ধারাবাহিকটি একযোগে নাগরিক টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-এ সম্প্রচার শুরু হবে।

নাগরিক টিভিতে ধারাবাহিকটি সপ্তাহে পাঁচ দিন রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮টা ও ১০টায় প্রচারিত হবে। অন্যদিকে, ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-এ প্রতিদিন রাত ৯টায় নতুন পর্ব দেখা যাবে। এছাড়া সপ্তাহজুড়ে প্রচারিত পর্বগুলো একসঙ্গে শুক্রবার ও শনিবার রাত ১০টায় ‘মেগা গ্র্যান্ড এপিসোড’ হিসেবে উপভোগ করতে পারবেন দর্শকরা।

ধারাবাহিকটির কাহিনী আবর্তিত হয়েছে মুসলিম বিশ্বের কিংবদন্তি বীর সেনানায়ক সুলতান সালাহউদ্দিন আইয়ুবিকে ঘিরে। ক্রুসেডারদের দখল থেকে পবিত্র নগরী জেরুজালেম পুনরুদ্ধার, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তার অসামান্য নেতৃত্ব ও বীরত্বগাথা এই সিরিজের মূল উপজীব্য।

তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই মেগা সিরিজে বিশালাকারের সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি, রোমাঞ্চকর যুদ্ধ ও অ্যাকশন দৃশ্য এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক ঘটনাপ্রবাহকে জীবন্ত করে তোলা হয়েছে। ইতিহাসভিত্তিক এই প্রযোজনাটি দর্শকদের জন্য এক ভিন্নধর্মী ও সমৃদ্ধ দেখার অভিজ্ঞতা এনে দেবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});