রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কালিয়াকৈরে ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

কালিয়াকৈরে ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:০৪ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন এলাকার হত দরিদ্র ভিক্ষুকদের মাঝে আজ রোববার (২ আগষ্ট) গরু বিতরণ করা হয়েছে।

ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এসব গ্রুপ বিতরণ করা হয়। 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ এর সংসদ সদস্য মজিবর রহমান।

প্রধান অতিথি বলেন ভিক্ষাবৃত্তি একটি খারাপ পেশা ভিক্ষাবৃত্তি কোন পেশা হতে পারে না। আমার উপজেলায় কোন বিক্ষোভ থাকবে না এমন চিন্তা ভাবনা করেই উপজেলার বিভিন্ন অঞ্চলের বিজ্ঞপ্তিদের স্বাবলম্বী করার জন্য সরকারের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলা কে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হবে।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপস্থিত ১৭৫ জন বিক্ষুবদের মাঝ থেকে প্রকাশ্যে লটারির মাধ্যমে ৫০ জনকে একটি করে গরু প্রদান করা হয়।

বাদ পড়া প্রত্যেকেই পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে হাত দিয়া রম্ন সহযোগিতা করা হবে। ভিক্ষুকরা যেন গরুর লালন পালন করে ভিক্ষা বৃত্তি ছেড়ে নিজেরা স্বাবলম্বী হতে পারে সেই লক্ষ্যেই তাদের মাঝে গরু বিতরণ করা হয়।

ভিক্ষুকরা এসব গরু পেয়ে  সমাজসেবা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তারা বলেন আমরা ভিক্ষা করে কোনভাবে দিনাতিপাত করে আসছি। ভিক্ষা করে টাকা জমিয়ে গরু কিনা সম্ভব না। স্যার রাজি করে দিয়েছে এটা লালন পালন করে আমরা নিজেরা ভালোভাবে চলতে পারবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রাণী সম্পদ উপ পরিচালক মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, বাংলাদেশ কৃষক দলের সহ-সভাপতি আনম ইব্রাহিম খলিল, উপজেলা পল্লী উন্নয়ন  সমবায় সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন, উপজেলা কর্মরত সাংবাদিকসহ অন্যান্যরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});