রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নারীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেফতার

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

নারীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেফতার

প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:২৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

রংপুর মহানগরে নারীর নগ্ন ভিডিও ধারন করে ফেসবুকে ছাড়িয়ে দেওয়ার অভিযোগের মামলায় আরিফুল ইসলামকে (২৬) গ্রেফতার করে হারাগাছ থানা পুলিশ। 

আজ রোববার (২ আগষ্ট) দুপুরে পর্ণগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলায়  আরিফুলকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ। এরআগে শনিবার (০১ আগষ্ট) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী ও রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন ঘটনার এবং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার আরিফুল ইসলামের বাড়ী হারাগাছ থানাধীন রংপুর মহানগরের চাদকুঠি তেলিটারী গ্রামে। 

অভিযুক্ত যুবক প্রতিবেশী হওয়ার সুযোগে ১২ জুলাই ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ছলনায় ওই নারীর নগ্ন ভিডিও ধারন করেন। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নারীর কাছে টাকা দাবী করে আরিফুল। স্বামী-সন্তান ও সমাজে সম্মান রক্ষায় টাকাও দিতে রাজি হয় ওই নারী। কিন্তু ২৪ জুলাই নারীর ধারন করা নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিল আকাশ নামে ফেসবুক আইডিতে ছেড়ে দেয় আরিফুল। ঘটনা জানাজানি হলে এ ব্যাপারে শরিবার ওই নারী হারাগাছ থানায় আরিফুলের বিরুদ্ধে অভিযাগ দায়ের করেন।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন বলেন, এ ঘটনায় সুবিধা গ্রহণ ও মর্যাদাহানির উদ্দেশ্যে পর্ণগ্রাফি উৎপাদন ও সামাজিক যোগাযোগ মাধমে ছড়িয়ে গনউপদ্রব সৃষ্টি করার অপরাধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে আরিফুলের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});