রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আসিয়ানের সদস্যপদের বাইরে বাংলাদেশ, কারণ জানালেন মহাসচিব

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আসিয়ানের সদস্যপদের বাইরে বাংলাদেশ, কারণ জানালেন মহাসচিব

প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্য হওয়ার সম্ভাবনা বর্তমান নিয়মে নেই বলেই জানিয়েছেন সংস্থাটির মহাসচিব কাও কিম হোর্ন। একই কারণে পাপুয়া নিউগিনিরও এই জোটে যোগ দেওয়ার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ১০তম আসিয়ান মিডিয়া ফোরামে বক্তব্য দিতে গিয়ে কাও কিম হোর্ন বলেন, আসিয়ানের বর্তমান সনদ অনুযায়ী শুধু দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বীকৃত ভৌগোলিক অঞ্চলে অবস্থিত দেশগুলোই সদস্য হওয়ার যোগ্য। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এবং পাপুয়া নিউগিনি ওশেনিয়া অঞ্চলে হওয়ায় তারা এই শর্ত পূরণ করতে পারে না।

তিনি আরও জানান, তিমুর-লেস্তের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে আসিয়ানের সম্প্রসারণ কার্যত সম্পন্ন হয়েছে। বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বীকৃত ১১টি দেশই জোটের সদস্য।

আসিয়ানের আইনি কাঠামো বা সনদে নতুন সদস্য হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো, সংশ্লিষ্ট দেশকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অংশ হতে হবে। তাই বাংলাদেশ বা পাপুয়া নিউগিনিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হলে প্রথমে সনদে পরিবর্তন আনতে হবে।

মহাসচিবের ভাষ্য অনুযায়ী, এমন পরিবর্তনের জন্য জোটভুক্ত সব সদস্য রাষ্ট্রের সর্বসম্মত সম্মতি প্রয়োজন। ভৌগোলিক সংজ্ঞা অপরিবর্তিত থাকলে বর্তমান সদস্যসংখ্যা আর বাড়বে না বলেও তিনি ইঙ্গিত দেন।

উল্লেখ্য, দীর্ঘ এক দশকের বেশি সময় প্রচেষ্টার পর গত বছর আসিয়ানের সর্বশেষ সদস্য হিসেবে যুক্ত হয় তিমুর-লেস্তে। ২০১১ সাল থেকেই দেশটি সদস্যপদের জন্য চেষ্টা চালিয়ে আসছিল। সেই দীর্ঘ অপেক্ষার প্রসঙ্গে দেশটির প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা একসময় রসিকতা করে বলেছিলেন, ‘আসিয়ানে যোগ দেওয়ার চেয়ে স্বর্গে পৌঁছানোই যেন সহজ।’

বাংলাদেশও বহু বছর ধরে আসিয়ানের সদস্যপদ অর্জনের লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রেখেছে। গত বছর মালয়েশিয়া জোটের চেয়ারম্যান থাকাকালে ঢাকার পক্ষ থেকে কুয়ালালামপুরের সমর্থন পাওয়ারও চেষ্টা করা হয়।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো পাপুয়া নিউগিনিকে আসিয়ানের সদস্য করার পক্ষে প্রকাশ্যে মত দিয়েছেন। ২০২৫ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান বৈঠকে তিনি বলেন, আঞ্চলিক অনিশ্চয়তার এই সময়ে আরও শক্তিশালী ও কার্যকর আসিয়ান গড়ে তুলতে পাপুয়া নিউগিনির সদস্যপদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});