রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এ.এস.এম. ফিরোজ আলম ও মোঃ আব্দুল হান্নান মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে এ.এস.এম. ফিরোজ আলম এবং মোঃ আব্দুল হান্নান, এমপি নির্বাচিত হয়েছেন। 

বৃহষ্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাঁদের এ পদে নির্বাচিত করা হয়। তাঁরা উভয়েই ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এবং দেশের স্বনামধন্য ব্যবসায়ী।

নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম একজন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি বেঙ্গল ট্রেডিং অ্যাসোসিয়েটস (টোকিও)-এর ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এবং মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (এমবিএসএল)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান এবং পটুয়াখালীর কালাইয়ায় প্রতিষ্ঠিত ‘সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল’-এর প্রতিষ্ঠাতা। আর্থিক খাতের পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

অন্যদিকে, মোঃ আব্দুল হান্নান, এমপি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক এবং ত্রয়োদশ জাতীয় সংসদে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য।

ব্যবসায়িক অঙ্গনে তিনি ডেবস্টার অ্যাসোসিয়েটস লিমিটেড ও মুরাদ অ্যাপারেলস লিমিটেড-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি একাধিক রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। ব্যবসার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্তের মাধ্যমে ব্যাংকের নেতৃত্ব আরও শক্তিশালী হবে এবং গ্রাহকসেবা, সুশাসন ও টেকসই প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});