রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহ রেলস্টেশনে সিসিটিভি ও আধুনিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম উদ্বোধন

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

মেলান্দহ রেলস্টেশনে সিসিটিভি ও আধুনিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম উদ্বোধন

প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : ০)

মেলান্দহ রেলস্টেশনে সিসিটিভি ও আধুনিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম উদ্বোধন

X

মেলান্দহ রেলস্টেশনে সিসিটিভি ও আধুনিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম উদ্বোধন

যাত্রীসেবা বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জামালপুরের মেলান্দহ রেলওয়ে স্টেশনে সিসিটিভি ক্যামেরা এবং আধুনিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম স্থাপন করা হয়েছে। রোববার বিকেলে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। সরকার রেল যোগাযোগ ব্যবস্থাকে জনবান্ধব করতে কাজ করছে। পর্যায়ক্রমে এই স্টেশনে আরও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে।” এ সময় তিনি রেলের টিকিট কালোবাজারি রোধে প্রশাসন, রেল কর্তৃপক্ষ ও সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, এই উদ্যোগ যাত্রীদের নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান মেহেদী জানান, যাত্রীসেবা আধুনিকায়নের ধারাবাহিকতায় স্টেশনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রেলওয়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});