সোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ট্রাম্পের আলোচনার প্রস্তাব নাকচ করল ইরান

ঢাকা ইনফো২৪
আগস্ট ৩, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ট্রাম্পের আলোচনার প্রস্তাব নাকচ করল ইরান

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:২৯ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে নাকচ করেছে ইরান। সেই সাথে তেহরান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন আলোচনা হবে না।

সোমবার (৩ আগস্ট) নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলকে গ্রহণ করবে না এবং আলোচনার জন্য নিজেদের কোনো প্রতিনিধিও পাঠাবে না।

তিনি জানান, হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তা নিয়ে ওমানের সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা অব্যাহত রয়েছে। তবে শুধু ওমানের সঙ্গে সমঝোতা হলেই হরমুজ প্রণালি আবার পুরোপুরি চালু হবে না।

ইসমাইল বাকি বলেন, যুক্তরাষ্ট্র যতদিন ইরানের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান এবং নৌ অবরোধ বজায় রাখবে, ততদিন হরমুজ প্রণালির পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না।

তিনি উত্তেজনা কমাতে চীনের কূটনৈতিক প্রচেষ্টার কথাও উল্লেখ করেন। এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ৩ আগস্ট থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিত একটি সামরিক হামলা স্থগিত করেছে। তবে ইরান ট্রাম্পের এই দাবিও প্রত্যাখ্যান করেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});