মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

ভাঙ্গুড়ায় বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ০)

সভাপতি-মোজাম্মেল সম্পাদক-ওয়াজ সাংগঠনিক সাইফুল নির্বাচিত

X

সভাপতি-মোজাম্মেল সম্পাদক-ওয়াজ সাংগঠনিক সাইফুল নির্বাচিত

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে গোপন ব্যালেটে ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোজাম্মেল হক(ঘোড়া),সাধারণ সম্পাদক পদে ওয়াজ উদ্দিন(মোরগ)এবং সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম ( টিউবওয়েল)প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন।

সোমবার সকাল ১০টায় জেলা-উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের অংশ গ্রহণে দ্বি-বার্ষিক কাউন্সিলের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দ্বিতীয়ার্ধে বিকাল ৪টায় অষ্টমনিষা উচ্চবিদ্যালয় কক্ষে উপজেলা বিএনপি আহবায়ক মনোনিত নির্বাচন কমিশনার এবং জেলা-উপজেলা-ইউনিয়ন নেতৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিলে গোপন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে ৪শ’,৫৯জন ভোটারের মধ্যে ৪শ’৫১জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট গণনা শেষে শেষে রাত ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মো.সোলাইমান হোসেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের কাউন্সিলে প্রাপ্ত ভোটের ফলাফল অনুসারে মো.মোজাম্মেল হক সভাপতি,মো.ওয়াজ উদ্দিন কে সাধারণ সম্পাদক ও মো.সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী ঘোষনা করেন।নির্বাচন কমিশনার কর্তৃক ফলাফল ঘোষনার পর বিএনপি’র নেতৃবৃন্দ নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন। এর মধ্যে উপস্থিত ভোটার ৪৫১ জন, অনুপস্থিত ৮ জন। বিভিন্ন পদে বাতিল ভোটের সংখ্যা ৪ থেকে ১৩টি ছিল বলে ফলাফল শিটে উল্লেখ রয়েছে।

কাউন্সিল শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে এবং বিজয়ীদের অভিনন্দন জানানো হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});