মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে কালচারাল ক্লাবের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে কালচারাল ক্লাবের উদ্বোধন

কালচারাল ক্লাবের উদ্বোধন

X

কালচারাল ক্লাবের উদ্বোধন

নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে মঙ্গলবার  বিতর্ক, বিজ্ঞান, ল্যাঙ্গুয়েজ ও কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তৃতা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  খন্দকার মুশফিকুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এবং নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ লুৎফুল হায়দার ফকিরের সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা  প্রশাসক শিক্ষা ও আইসিটি  মুন মুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও  আব্দুল্লাহ্ আল বাকিউল বারী, জেলা শিক্ষা অফিসার  জাহাঙ্গীর কবীর আহাম্মদ প্রমূখ। 

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীরা প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা, উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, ভাষাগত দক্ষতা উন্নয়নে কথোপকথনভিত্তিক কার্যক্রম এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষা কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এসব ক্লাবের কার্যক্রম নিয়মিত ও কার্যকরভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব খন্দকার মুশফিকুর রহমান বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফল করলেই হবে না; তাদের হতে হবে চিন্তাশীল, উদ্ভাবনী, যুক্তিনির্ভর এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক। 

তিনি বিতর্ক, বিজ্ঞান, ল্যাঙ্গুয়েজ ও কালচারাল ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং এসব ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও ব্যক্তিত্ব বিকাশের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});