বুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে শিবিরের গণজমায়েত

ঢাকা ইনফো২৪
আগস্ট ৫, ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে শিবিরের গণজমায়েত

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

জুলাই সনদ বাস্তবায়নসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ‘ছাত্র গণজমায়েত’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কর্মসূচি শুরু হয়ে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ছাত্রশিবিরের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও ‘২৪ এর গণহত্যার বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।

সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান, শিবির কাওকে ভয় পাবেনা । হাসিনা পালিয়েছিল এই দিনেই। রোন্না করা ভাত খেয়ে যেতে পারেননি। বর্তমান সরকার ভালোভাবে দেখেছে। সুতারাং সতরর্ক হোন। গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসায় হামলা চালানো হয়েছে। আজকের মধ্যেই বিচার নিশ্চিত করতে হবে। যদি সন্ত্রাসীদের বিচার করতে না পারেন, তাহলে দেশবাসী ধরে নিবে, আমরা ধরে নিব এ হামলার পেছনে স্বয়ং প্রধানমন্ত্রীর হাত রয়েছে। আজকের মধ্যে বিচার নিশ্চিত করুন।

ছাত্রদলকে উদ্দেশ্যে করে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, তোমরা যদি সন্ত্রসী কার্যক্রম করো, ক্যাম্পাসে আবার গণরুম-গেস্টরুম চালু করো , দখল দারিত্বের রাজনীতি করো তোমাদের আমরা ছাত্রলীগের মতো অবস্থা করবো। 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাইয়ের সবচেয়ে বড় ফেনেসিয়ারি বিএনপি। তারা জুলাইয়ের সুবিধা নিয়ে ক্ষমতায় এসেছে। এসে জুলাই সনদ বাস্তবায়ন না করে জাতির কাছে বেইমানের পরিচয় দিয়েছে। গতকাল যারা  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে হামলা করেছে, তারা কেউ ছাত্র নয়। তারা সন্ত্রাসী। সব বহিরাগত ছিল। 

তাদের ছাত্রত্ব শেষ হয়েছে আরো ২০-২৫ বছর আগে হামলা করেছে। তাদের ছেলেরাও ছাত্রদল করার যোগ্যতা হারিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলায় কেরাণীগঞ্জ, নারায়নগঞ্জ থেকে লোক এনে ও সেখানের স্থানীয় এমপির মদদে এ হামলা হয়েছে। জবির ২য় ক্যাম্পাসের ১০ হাজার কোটি টাকার কাজ তারা সেনাবাহিনীকে দিতে চায় না। তারা আগের মতো লুটপাটের চিন্তায় মেতেছে। সেনাবাহিনীকে দিতে হবে এ দাবি জানানোর কারনেই গতকাল এই সন্ত্রাসী হামলা হয়েছে।

প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনি ছাত্রদলের লাগাম টেনে ধরেন। যদি আপনি লাগাম টেনে ধরতে পারেন, ছাত্রশিবির প্রত্যেক সন্ত্রাসীর দাঁত উপড়ে নিবে। আপনারা ছাত্রশিবিরকে চিনেন। বিগত ১৭ বছরে আপনাদের দেখা যায় নি। এর আগে মাদকের বিরুদ্ধে কথা বলায় তেজগাঁও কলেজে তারা সাকিবকে হত্যা করেছে। 

ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ এর সঞ্চালনায় এ সময় শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল, শফিকুল ইসলাম মাসুদ, শিবিরের অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ, জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});