শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ৮:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:৩৪ এএম   (ভিজিট : ০)

মুহিবুল্লাহ শেখ

X

মুহিবুল্লাহ শেখ

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লাহ শেখ (শেখ জিসান আহমেদ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, তিনি জাকসুর সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করছেন এবং আগামী রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেবেন।

‎ফেসবুক পোস্টে শেখ জিসান আহমেদ লেখেন, ‘আমি শেখ জিসান আহমেদ জাকসুর সাংস্কৃতিক সম্পাদক থেকে এই মুহূর্তে পদত্যাগ করলাম। আগামী রোববার প্রশাসন লিখিত কপি পেয়ে যাবে। 

আমি কখনো রাজনীতি করিনি। রাজনীতির মানুষ না, ভবিষ্যতেও কখনো রাজনীতিতে আসবো না। রাজনীতির নোংরামি আমার পছন্দ না। ধন্যবাদ জাহাঙ্গীরনগর সবকিছুর জন্য।’

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপাচার্য, উপ-উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিদের নাম ঘোষণার সময় উপস্থিত ছাত্রদলের একটি গ্রুপের কয়েকজনের নামও ঘোষণা করা হয়। 

এ নিয়ে অপর একটি গ্রুপের নেতাকর্মীরা আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে উত্তেজনার সৃষ্টি হয়।এবং শেখ জিসানকে কারণ জিজ্ঞেস করা হয় কেনো তিনি শুধু এক গ্রুপের নাম ঘোষণা করেছেন । এর কিছুক্ষণ পরে তিনি ফেইসবুকে এ ঘোষণা দেন।

‎এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});