শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ধলাসীমান্তে ৫ জনকে পুশইন করার চেষ্টা রুখে দিল বিজিবি

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

ধলাসীমান্তে ৫ জনকে পুশইন করার চেষ্টা রুখে দিল বিজিবি

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১:২৫ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা বিওপি সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আন্তর্জাতিক সীমান্তের ১৩৫/৪-এস নম্বর পিলার এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাঁধা দেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা এখনো কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে চারটার দিকে ভারতের দিক থেকে কাঁটাতারের কাছে কয়েকজনের উপস্থিতি লক্ষ্য করেন টহলরত সদস্যরা। এরপর ধলা বিওপির টহল দল তাদের বাধা দিয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। পুশইনের চেষ্টায় থাকা পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী বলে জানা গেছে। তারা বর্তমানে কাঁটাতারের ওপারে ভারতীয় অংশে অবস্থান করছেন।

এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});