শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় শ্লীনতাহানী, ৩ দিনের মধ্যে এলাকা ছাড়ার আল্টিমেটাম

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

পাবনায় শ্লীনতাহানী, ৩ দিনের মধ্যে এলাকা ছাড়ার আল্টিমেটাম

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এক গৃহবধুকে দিনদুপুরে বাড়িতে একা পেয়ে শ্লীনতাহানীর চেষ্টার অভিযোগে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদের পর অভিযুক্তের বাড়ীতে হামলা চালিয়ে মারধোর ও লুটপাটের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় অভিযুক্ত পরিবারকে তিনদিনের মধ্যে বাড়ি ছাড়ার আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধরা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৩ আগস্ট বেলা ১১ টার দিকে মোল্লা পাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন (৬০) পার্শ্ববর্তী রাকিবুল ইসলামের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ঝাপটে ধরে শ্লীনতাহানির চেষ্টা চালায়। এ সময় ওই গৃহবধুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মফিজ উদ্দিনকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে এ ঘটনায় বিক্ষুদ্ধ প্রতিবেশিরা জড়ো হয়ে ৫ আগস্ট বেলা ১২ টার দিকে শ্লীনতাহানির অভিযুক্ত মফিজের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও মারপিট করে।

শ্লীনতাহানীর শিকার ওই গৃহবধু জানান, আমার বাড়িতে লোকজন ছিলনা। একা পেয়ে মফিজ উদ্দিন আমাকে অশ্লীল কথাবার্তা বলার এক পর্যায়ে জাপটে ধরে শ্লীনতাহানী করে। আমি অভিযুক্তের উপযুক্ত বিচার দাবী করছি।

অভিযুক্ত মফিজ উদ্দিনের মেয়ে চুমকি খাতুন জানান, বাবা অন্যায় করলে ও শাস্তি পাবে। কিন্তু আমাদের বাড়িতে এসে হামলা চালিয়ে ভাংচুর, লটুপাট ও ভয়ভীতি দেখিয়ে তিনদিনের মধ্যে বাড়ি ছাড়ার আল্টিমেটাম দিয়েছে এটা কোন ভাবে মেনে নেয়া যায় না। আমার পরিবারও আইনের দ্বারস্থ হয়েছে।

মালিগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী বলেন, নারী ঘটিত বিষয়ে ইউনিয়ন পরিষদের কিছু করার নেই। ঘটনাটি আমার কানে আসেনি। আর বাড়ি ছেড়ে চলে যাওয়ার আল্টিমেটাম কেউ দিতে পারেনা। হুমকি পাওয়া পরিবার আমার কাছে আসলে অবশ্যই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) ফজলে ইলাহী জানান, অভিযুক্ত মফিজ উদ্দিনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের পরিবার বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ দিয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});