সোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বার্সেলোনায় যাচ্ছেন রদ্রি, ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতা

ঢাকা ইনফো২৪
আগস্ট ১৭, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও ২০২৪ সালের ব্যালন দ’অরজয়ী রদ্রির ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ হওয়ার পথে। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা—এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদন অনুযায়ী, রদ্রিকে পেতে বার্সেলোনাকে প্রায় ৭ কোটি ৫০ লাখ ইউরো খরচ করতে হবে। অন্যদিকে বিভিন্ন সূত্রে চুক্তির প্যাকেজ ৭ কোটি ৬৫ লাখ ইউরো পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। এর মধ্যে ৬ কোটি ইউরো নিশ্চিত অর্থ এবং বাকি অংশ বিভিন্ন শর্ত ও পারফরম্যান্সভিত্তিক বোনাস হিসেবে আসতে পারে।

বার্সেলোনার একটি সূত্র এএফপিকে জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। রদ্রির সঙ্গে কাতালান ক্লাবটির চার বছরের চুক্তি হতে যাচ্ছে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রদ্রিকে ঘিরে এবারের দলবদরের আলোচনায় রিয়াল মাদ্রিদের নামও ছিল। তবে স্প্যানিশ এই মিডফিল্ডারের পছন্দ ছিল বার্সেলোনা। ম্যানচেস্টার সিটি রদ্রির জন্য বার্সেলোনার আগের দুটি প্রস্তাব প্রত্যাখ্যান করলেও শেষ পর্যন্ত চূড়ান্ত প্রস্তাবে সম্মতি দিয়েছে।

২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটির সাফল্যের অন্যতম প্রধান কারিগর হয়ে ওঠেন রদ্রি। সিটির হয়ে প্রায় সাত বছরে তিনি চারটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগসহ একাধিক বড় শিরোপা জিতেছেন। ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তাঁর গোলেই ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবার ইউরোপ সেরার মুকুট জিতেছিল সিটি।

২০২৪ সালে ব্যালন দ’অর জয়ের পর রদ্রির মর্যাদা আরও বেড়ে যায়। চোটের কারণে গত দুই মৌসুমে তাঁকে বেশ কিছু সময় মাঠের বাইরে থাকতে হলেও সর্বশেষ বিশ্বকাপে স্পেনের নেতৃত্ব দিয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। বিশ্বকাপ জয়ের পথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন এই মিডফিল্ডার।

বার্সেলোনার মাঝমাঠে রদ্রির আগমনকে তাই বড় ধরনের শক্তিবৃদ্ধি হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের চোটের প্রেক্ষাপটে অভিজ্ঞতা, নিয়ন্ত্রণ ও রক্ষণাত্মক ভারসাম্য আনতে স্প্যানিশ তারকার ওপর গুরুত্ব দিচ্ছে কাতালান ক্লাবটি।

এদিকে রদ্রির বিদায়ে ম্যানচেস্টার সিটিকেও মাঝমাঠ পুনর্গঠনের পথে হাঁটতে হচ্ছে। ক্লাবটি ইতোমধ্যে বিকল্প খেলোয়াড় খোঁজার কাজ শুরু করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ফলে রদ্রির বার্সেলোনায় যাওয়া শুধু একটি বড় দলবদলই নয়, দুই ক্লাবের মাঝমাঠের ভবিষ্যৎ পরিকল্পনাতেও বড় পরিবর্তন আনতে যাচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});