শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত


সেপ্টেম্বর ১১, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের সিংড়া উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৪০) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সাফায়েত (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ​স্থানীয় সূত্র জানায়, সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বন্দর আমতলা এলাকায় সন্ধ্যা ৭টার দিকে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জহুরুল মারা যান। নিহত জহুরুল সিংড়া উপজেলার কালিগঞ্জ বড়বাড়ি গ্রামের তায়েজ উদ্দিন প্রাং-এর ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী ছিলেন। ​এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সাফায়েত গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করেন। আহত সাফায়েত সিংড়া উপজেলার সাতপুরুলিয়া গ্রামের মোঃ ফেরদৌসের ছেলে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ জানান, ​ঘটনার পর এলাকাবাসী খবর দিলে ফায়ার কর্মিরা ঘটনাস্থল থেকে একজন আহত ও একজনের মর দেহ উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});