বিগ বসের মঞ্চে প্রতিযোগী কুশল তনওয়ার গুল্লুকে অনেকে যখন ‘রেড ফ্ল্যাগ’ বলে আখ্যা দেন, তখন তিনি মজা করে প্রশ্ন করেন, ‘এত ভালো রেড ফ্ল্যাগ কি কখনো দেখেছ?’ জবাবে ইশা রিখি তার নিজের অতীতকে ইঙ্গিত করে পাল্টা বলেন, ‘আমি আমার জীবনে এর চেয়েও বড় রেড ফ্ল্যাগ দেখেছি।’
দীর্ঘদিনই গোপন রাখার পর বাদশা ও ইশা রিখির বিয়ের খবর গত মার্চে সামনে আসে। পরে ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে ইশা নিজেই বাদশার সঙ্গে তার বিয়ের কথা নিশ্চিত করেন।