আদনান আজিজের হঠাৎ চুমু অপু বিশ্বাসকে

জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও আলোচনায়। নতুন কোনো সিনেমার শুটিং কিংবা প্রোমো নয়; বরং সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়া একটি রোমান্টিক ভিডিও ঘিরেই বর্তমানে...

আদনান আজিজের হঠাৎ চুমু অপু বিশ্বাসকে

ঢালিউড কুইন অপু বিশ্বাসের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হবু বর-কনের সাজে মেহেদি পরানোর একটি আয়োজনে এক যুবক হঠাৎ করেই তাকে চুমু দিয়ে বসেন। এমন আকস্মিক ও রোমান্টিক ঘটনায় কিছুটা লজ্জা পেলেও মুচকি হেসে পরিস্থিতি সামলে নেন অপু। মুহূর্তেই দৃশ্যটি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মনে তীব্র কৌতূহলের সৃষ্টি করে—কে এই যুবক? শুরু হয় নতুন প্রেম ও বিয়ের গুঞ্জন।

খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওতে দেখা যাওয়া সেই যুবকের নাম আদনান আজাদ। বহুমুখী প্রতিভার অধিকারী আদনান অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি বন্যপ্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও বেশ পরিচিত। দেড় যুগ আগে ‘পাষাণের প্রেম’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয়েছিল আদনানের। সেখানে আদনানের বিপরীতে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস।

সেই সিনেমার পর অপু বিশ্বাস চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডের শীর্ষ নায়িকায় পরিণত হলেও আদনান বড় পর্দায় নিয়মিত হতে পারেননি। এরপর শাকিব খানের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদ নিয়ে সব সময় আলোচনায় ছিলেন অপু।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · বিনোদন